গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া

জেলা প্রতিনিধি, নওগাঁ

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশিত: ১৩:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১৯ এএম ২০২৬
শ্যালিকাকে বিয়ে, টিকটকারকে চুন-কালি মাখিয়ে গ্রামছাড়া
ছবি

ছবি সংগৃহীত

প্রথম স্ত্রীকে সঙ্গে রেখেই আপন শ্যালিকাকে বিয়ে করে আলোচনায় আসা টিকটকার ও আইনজীবীর সহকারী মাসুদ রানাকে মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দিয়েছেন স্থানীয় কয়েকজন। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে দ্বিতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বদলগাছী উপজেলায় ভাড়া বাসায় থাকতে বাধার মুখে পড়েন মাসুদ রানা। সোমবার সন্ধ্যায় প্রথম স্ত্রী মৌসুমী (২৮) ও দ্বিতীয় স্ত্রী পূর্ণিমাকে (২১) নিয়ে তিনি বদলগাছী ছেড়ে মহাদেবপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। তবে সেখানেও তাঁকে ঘিরে উত্তেজনা তৈরি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানা নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। তাঁর দুই স্ত্রীর বাড়ি মহাদেবপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। এর আগে তিনি বদলগাছী সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় মো. মুসলিম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নিজের শ্যালিকা পূর্ণিমাকে বিয়ে করেন মাসুদ রানা। পরিবারের সম্মতি ও প্রথম স্ত্রী মৌসুমীর অনুমতিতে এ বিয়ে হয়েছে বলে দাবি করেন তিনি। বিয়ের পর মাসুদ রানা ও পূর্ণিমা নিজেদের বিয়ের খবর ফেসবুকে প্রকাশ করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বদলগাছীতে ভাড়া বাসায় থাকতে বাধার মুখে পড়েন মাসুদ। পরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ও পূর্ণিমা বাসার মালামাল নিয়ে বদলগাছী ছাড়েন। তাঁরা মহাদেবপুরের মাতাজি বিরামগ্রামে পূর্ণিমার বাবার বাড়িতে আশ্রয় নেন। কিন্তু রাতেই সেখানে নতুন করে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েন মাসুদ রানা।

রাত ১০টার দিকে স্থানীয় কয়েকজন তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে বের করে দেন। তবে এ ঘটনায় কারা জড়িত, তাঁদের পরিচয় কী এবং ঘটনার পর মাসুদ রানা কোথায় গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিয়ের কারণ জানালেন মাসুদ রানা

স্থানীয়দের দাবি, এ ধরনের বিয়ে সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণেই তাঁরা মাসুদ রানাকে এলাকায় থাকতে দিতে চাননি। তাঁদের মতে, মুখে চুন-কালি মাখানোর মতো ঘটনা ভবিষ্যতে এ ধরনের কাজ করার আগে অন্যদের ভাবতে বাধ্য করবে।

দ্বিতীয় স্ত্রী পূর্ণিমাকে বিয়ে করার কারণ ব্যাখ্যা করে মাসুদ রানা বলেন, শ্যালিকা পূর্ণিমার অন্য কোথাও বিয়ে হলে তাঁদের আগে ধারণ করা টিকটক ভিডিওগুলোকে কেন্দ্র করে পূর্ণিমা হয়রানির শিকার হতে পারেন বলে তিনি আশঙ্কা করেছিলেন। এ কারণে প্রথম স্ত্রী মৌসুমীর সম্মতি ও সহযোগিতায় পূর্ণিমাকে বিয়ে করেছেন বলে দাবি করেন তিনি।

ইসলামী বিধান সম্পর্কে যা বললেন আলেম

এ ধরনের বিয়ের বিষয়ে ইসলামী বিধান জানতে চাইলে স্থানীয় মাওলানা রেজাউল করিম বলেন, পবিত্র কোরআনের সূরা আন-নিসার ২৩ নম্বর আয়াতে দুই বোনকে একই সময়ে বিবাহবন্ধনে আবদ্ধ করার বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। একজন নারীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় তাঁর বোনকে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নির্ধারিত বিধান অনুসারে তাঁর বোনকে বিয়ের বিষয়টি বিবেচিত হতে পারে।

অভিযোগ পেলে ব্যবস্থা নেবে পুলিশ

ঘটনার বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘এ রকম একটি ঘটনা আমরা ফেসবুকে দেখেছি। তবে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসি/আপ্র/২৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

‘আপনারা ভালো থাকেন’ বলে দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি
২৭ অক্টোবর ২০২৬

‘আপনারা ভালো থাকেন’ বলে দেশ ছাড়ার কথা জানালেন সেই রুমি

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং পরবর্তী সময়ে পাল্টা...

ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগকর্মী
২৭ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগকর্মী

হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগের সঙ্গে সং...

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫
২৭ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও লরির সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়...

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে
২৭ অক্টোবর ২০২৬

৩৫ দিনের অচলাবস্থা শেষে আগামীকাল খুলছে চুয়েট, আন্দোলনও চলবে

একেএম ফজলুল হক: টানা ৩৫ দিনের অচলাবস্থার পর আগামীকাল বুধবার (২৫ অক্টোবর) থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে