গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩২ এএম ২০২৬
টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতলেন ইয়ামাল
ছবি

ছবি সংগৃহীত

ব্যালন ডি’অর ২০২৬ এর মঞ্চে টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জিতেছেন স্পেন ও বার্সেলোনার উইঙ্গার লামিনে ইয়ামাল।সোমবার লন্ডনের প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্বীকৃতি পান তিনি।গত এক বছরে ফিফা বিশ্বকাপ ও লা লিগার শিরোপা জিতেছেন ইয়ামাল। এর মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।

এবারের কোপা ট্রফির ভোটে সতীর্থ পাউ কুবার্সি ও ফ্রান্সের ওয়ারেন জাইর-এমেরিকে পেছনে ফেলেছেন ইয়ামাল।পুরস্কার জয়ের পর সতীর্থ কুবার্সির প্রশংসা করেন ইয়ামাল। তার মতে, এবারের পুরস্কারটি পাওয়ার যোগ্য ছিলেন কুবার্সিই।ইয়ামাল বলেন, ‘প্রথমেই বলতে চাই, আজ রাতে আমার সতীর্থ পাউ কুবার্সি এখানে থাকতে পারলে ভালো লাগতো। আমার মতে, এই পুরস্কারটি তারই প্রাপ্য। সে সত্যিই এর যোগ্য।’

তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন ধরে সে অসাধারণ পারফরম্যান্স করে আসছে। আমি সত্যিই আশা করি, পরেরবার সেই এই পুরস্কার জিতবে।’টানা তৃতীয়বার কোপা ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করে ইয়ামাল বলেন, ‘এ নিয়ে তৃতীয়বার এই পুরস্কার জিতলাম। ধারাবাহিকভাবে এমন স্বীকৃতি পেয়ে আমি দারুণ আনন্দিত।

আমাকে এই পর্যায়ে আসতে সাহায্য করেছে আমার ক্লাব, জাতীয় দল এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’সবশেষে ইয়ামাল বলেন, ‘এখন আমাকে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং দলের হয়ে আরো শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারও অর্জনের চেষ্টা করতে হবে।

এসি/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ
২৬ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান পুরোপুরি বিপরীত। বাংলাদেশ দলের সাম...

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন
২৬ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুট...

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম
২৬ অক্টোবর ২০২৬

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, দীর্ঘ ৮ বছর পর দেশের দর্শকদের সামনে শিরোপা জয়ের হাতছানি। বাংলাদেশের অভি...

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি
২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে