গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৩ এএম ২০২৬
ক্যাজুয়াল সাজে কফির কাপে নজর কাড়লেন পূর্ণিমা
ছবি

ছবি সংগৃহীত

হাতে কফির কাপ, জানালার পাশে বসে থাকা স্নিগ্ধ মুহূর্ত—এভাবেই নতুন ছবিতে ধরা দিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তাঁর সাদামাটা সাজ ও মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন চিরসবুজ এই নায়িকা। ছবিগুলোতে তাঁকে দেখা গেছে ছিমছাম ও শান্ত মেজাজের ক্যাজুয়াল সাজে।

পূর্ণিমার পরনে ছিল হালকা গোলাপি রঙের শার্ট ও ঢিলেঢালা জিন্স। সাধারণ এই পোশাকেই দারুণভাবে ধরা দিয়েছেন তিনি। দুই হাতে বড় একটি কফির মগ ধরে ক্যামেরার দিকে তাকিয়ে মিষ্টি হাসিতে পোজ দিয়েছেন নায়িকা।

কখনো গ্লাসঘেরা জানালায় হেলান দিয়ে, আবার কখনো বাইরে আনমনে তাকিয়ে থাকতে দেখা গেছে তাঁকে। খোলা চুল ও হালকা সাজে পূর্ণিমার উপস্থিতিতে ফুটে উঠেছে স্নিগ্ধতা।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘হাতে কফি, মনে শান্তি।’

ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসা দেখা যাচ্ছে। ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করছেন অনেকে। সাদামাটা সাজেও পূর্ণিমার সৌন্দর্য নতুন করে মুগ্ধ করেছে তাঁর অনুরাগীদের।

এসি/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল
২৭ অক্টোবর ২০২৬

জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে ২৯ অক্টোবর আসামজুড়ে মিছিল

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার এবং মামলার দুই আসামির জামিন বাতিলে...

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান
২৬ অক্টোবর ২০২৬

‘মঞ্চে উঠলেই মৃত্যুকে দেখতাম’, ভয় নিয়ে মুখ খুললেন এ আর রহমান

স্টুডিওতে সুরের জাদু ছড়ালেও একসময় মঞ্চে উঠে দর্শকের সামনে গান পরিবেশন করতে ভীষণ ভয় পেতেন অস্কারজয়ী স...

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা
২৬ অক্টোবর ২০২৬

টাইগার নয়, আমির খানকে গুলি করতে চেয়েছিল হামলাকারীরা

টাইগার শ্রফের ওপর গুলির ঘটনার তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের বরাত দিয়ে প্রকাশিত প্রত...

ক্ষুব্ধ সোহেল রানা
২৬ অক্টোবর ২০২৬

ক্ষুব্ধ সোহেল রানা

একাত্তরের রণাঙ্গনের এক বীর মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নায়ক, পরিচা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে