গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

প্রকাশিত: ২২:০৬ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪৫ এএম ২০২৬
টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আকরাম হোসেন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরু ও পিকআপসহ মো. মিজান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশ। পুলিশের দাবি, মিজান একজন চিহ্নিত অপরাধী। দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও হত্যাসহ ৩৪টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকাগামী মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় পাঁচ থেকে ছয়জনের একটি সশস্ত্র দল সাদা রঙের একটি মাইক্রোবাস নিয়ে নীল রঙের গরুবাহী একটি পিকআপের (ঢাকা মেট্রো-ন ২২-০৫৫৯) গতিরোধ করে।

পিকআপটিতে থাকা চার ব্যক্তির মধ্যে তিনজনকে জোরপূর্বক নামিয়ে দেয় ডাকাত দলের সদস্যরা। চতুর্থ ব্যক্তিকেও নামানোর জন্য তারা ধস্তাধস্তি শুরু করে। ঠিক সেই সময় মহাসড়কে নিয়মিত টহলরত হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মিজানকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে দলের অন্য সদস্যরা মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ৯টি গরুসহ পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, মিজান একজন পেশাদার অপরাধী। দেশের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও দস্যুতাসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ৩৪টি মামলা রয়েছে। এসব মামলার কয়েকটি বিচারাধীন, অন্যগুলো নথিভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/২৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
২৭ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্...

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে ডিসি-এসপির অভিযান, চলবে মাসব্যাপী
২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে ডিসি-এসপির অভিযান, চলবে মাসব্যাপী

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। যৌথ সমন্বয়ে গঠি...

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’
২৭ অক্টোবর ২০২৬

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’

একাত্তরের আলবদর বাহিনীর উত্তরসূরিরা নতুন রূপে আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন গেরিলা...

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য
২৭ অক্টোবর ২০২৬

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য কোনো উচ্চাভিলাষী কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন জনপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে