গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

মেনু

বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:১১ পিএম, ২৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
বদরগঞ্জে সার কালোবাজারে বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির দায়ে মেসার্স কুন্ডু ট্রেডার্স নামের এক বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট-সংলগ্ন ওই ডিলারের সার বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলা ভূমি কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা যৌথভাবে মেসার্স কুন্ডু ট্রেডার্সের সার বিক্রয়কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় সরেজমিন তদন্তে কৃষকদের কাছে সার বিক্রি না করে কালোবাজারে বিক্রির সত্যতা এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের দল আসার খবর পেয়ে বিক্রয়কেন্দ্র খোলা রেখেই ঘটনাস্থল থেকে সরে পড়েন ডিলার।

এ বিষয়ে অভিযুক্ত ডিলারের সঙ্গে কথা হলে তিনি ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বিষয়টি স্বীকার করেন। তবে কৃষকদের সার কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করেন।
সানা/আপ্র/২৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে ডিসি-এসপির অভিযান, চলবে মাসব্যাপী
২৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে ডিসি-এসপির অভিযান, চলবে মাসব্যাপী

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে মাঠে নেমেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। যৌথ সমন্বয়ে গঠি...

টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেফতার
২৭ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেফতার

মো. আকরাম হোসেন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টাকালে ৯টি গরু ও পিকআপসহ মো. মিজান...

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’
২৭ অক্টোবর ২০২৬

‘মুক্তিযোদ্ধাদের দাফনেও বাধা, এ দেশে সম্মানটুকুও রইল না’

একাত্তরের আলবদর বাহিনীর উত্তরসূরিরা নতুন রূপে আবার সক্রিয় হয়ে মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন গেরিলা...

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য
২৭ অক্টোবর ২০২৬

জিয়ার বৃক্ষপ্রেমের ধারায় পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য

আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য কোনো উচ্চাভিলাষী কর্মসূচি নয় বলে মন্তব্য করেছেন জনপ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে