গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০৮ পিএম, ৩১ আগস্ট ২০২৬ | আপডেট: ০৮:৩৮ এএম ২০২৬
ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে হার্ট অ্যাটাক ড্রামার আদনান রুশদীর
ছবি

ছবি সংগৃহীত

কিছুদিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে পোস্ট; নিজেদের আনন্দঘন মুহূর্ত প্রকাশ। পরে একের পর এক রক্ত চেয়ে পোস্ট। জানান, তার স্ত্রীর প্লাটিলেট মারাত্মক হারে কমে গিয়েছে। বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদীর গত কয়েকদিনের ফেসবুক টাইমলাইনের চিত্র ছিল এমনই।

কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস! কিছুদিন আগেও যে স্ত্রীকে নিয়ে আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছিলেন রুশদী, সেই স্ত্রী শিরিন সুলতানা এখন না ফেরার দেশে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রীর আকস্মিক মৃত্যুর এই শোকে সইতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়েছেন রুশদী।

তার পারিবারিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন বাংলা ফাইভ ব্যান্ড তারকা। আদনান রুশদী ও শিরিন সুলতানা দম্পতির চার বছর বয়সের একটি সন্তান রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডে নিয়মিত ড্রাম বাজিয়ে আসছেন আদনান রুশদী। ভোকালিস্ট হিসেবেও গেয়েছেন কখনো। এছাড়া চিরকুটসহ দেশের বেশ কয়েকটি নামি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন তিনি।

সংগীতশিল্পী ও তার পরিবারের এই চরম বিপদে গভীর শোক প্রকাশ করেছে ব্যান্ড ‘চিরকুট’। এক ফেসবুক বার্তায় তারা জানিয়েছে, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে রুশদী কিছুদিন ব্যান্ডে ড্রামস বাজিয়েছিলেন। পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে গভীরভাবে শোকাহত হয়ে চিরকুট সদস্য ও ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে শোক সামলে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানিয়েছেন।

এসি/আপ্র/৩১/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!
১০ নভেম্বর ২০২৬

এবার কোন প্রকৃতির মাঝে হারালেন প্রভা!

অভিনয়ে অনেক বছর ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা। নিজের পছন্দমতো জীবন যাপন করছেন তিনি। সেই জীবনের বড়...

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণ ও যৌন নিপীড়নে রাসেল ব্র্যান্ডের সাড়ে ১০ বছরের কারাদণ্ড

ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্রিটিশ কৌতুক অভিনেতা ও উপস্থাপক রাসেল ব্র্যান্ডকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড...

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে
০৯ নভেম্বর ২০২৬

ঋণগ্রস্ত অনন্ত জলিল দেউলিয়া হওয়ার পথে

ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টা...

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি
০৯ নভেম্বর ২০২৬

মধ্যরাতে হামলার অভিযোগ, ফেসবুক লাইভে যা বললেন পরীমনি

পরীমনিকে ঘিরে আলোচনার ঝড় থামছেই না। গতকাল মধ্যরাতে হঠাৎ ফেসবুক লাইভে এসে তিনি জানালেন, তার গাড়িতে হা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই