গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

পোশাক বিতর্কে কৃতির পাল্টা ক্ষোভ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৩ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২৭ এএম ২০২৬
পোশাক বিতর্কে কৃতির পাল্টা ক্ষোভ
ছবি

কৃতি স্যানন

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী বন্ধন উপলক্ষে একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে পোশাক নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। বিজ্ঞাপনচিত্রটি প্রকাশের পর থেকেই তাঁর পরনের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। 

কয়েক দিন ধরে চলা সেই বিতর্কের পর এবার মুখ খুলেছেন অভিনেত্রী। তাঁর বক্তব্যে প্রকাশ পেয়েছে ক্ষোভ ও অসন্তোষ।


বিজ্ঞাপনচিত্রে কৃতিকে বিশেষ ধরনের অন্তর্বাসসদৃশ পোশাক পরে তাঁর ভাইকে রাখী পরিয়ে দিতে দেখা যায়। এ পোশাককে ঘিরেই মূলত আপত্তি তোলেন অনেকে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার পাশাপাশি বিনোদন অঙ্গনের কয়েকজনও মন্তব্য করেন। অবশেষে ইনস্টাগ্রামে একটি লিখিত বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন কৃতি। 

 

তাঁর মতে, কোনো উৎসবের তাৎপর্য মানুষের পোশাকের ধরন দিয়ে বিচার করা উচিত নয়। সংস্কৃতি ও ঐতিহ্য মানুষের হৃদয়ে ধারণ করা বিষয় বলেও মন্তব্য করেন তিনি।


কৃতি লেখেন, ‘উৎসবের আসল সৌন্দর্য আপনি কী পোশাক পরেছেন, তাতে নয়; বরং ঐতিহ্যের প্রতি আপনার আবেগ ও তার তাৎপর্য উপলব্ধির মধ্যে নিহিত। রাখী বন্ধন হলো সুরক্ষার বন্ধন। আমার বোন ও আমি একে অপরের হাতে রাখী বাঁধি। আমরা জানি, একজন ভাই যেমন তার বোনকে রক্ষা করতে পারে, আমরাও একে অপরকে কোনো অংশে কম রক্ষা করতে পারি না।’

 পোশাক নিয়ে সমালোচনার প্রসঙ্গে অভিনেত্রী প্রশ্ন তোলেন, ‘নারী কী পোশাক পরবে, সেটা নিয়ে কথা বলা বন্ধ করবেন কবে?’ তাঁর অভিযোগ, সময়ের সঙ্গে পোশাক ও ঐতিহ্যবাহী ফ্যাশনের ধরন বদলালেও এখনো নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে অনেক সময় তাঁর পোশাক দিয়েই বিচার করা হয়।


কৃতির ভাষায়, ‘বছরের পর বছর ধরে এথনিক ফ্যাশন বদলেছে, কিন্তু এখনও একজন নারীর সংস্কৃতির প্রতি সম্মানকে শুধু তার পোশাক দিয়েই মাপা হয়! মনে রাখবেন, সংস্কৃতি ও ঐতিহ্য নারীর হৃদয়ে, তার পোশাকের নেকলাইনে নয়।’ বিজ্ঞাপনচিত্রটির আরেকটি দৃশ্য নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে কৃতিকে একটি কুকুরের গলায় রাখি বাঁধতে দেখা যায়। 

এ নিয়েও অনেকে আপত্তি জানিয়েছেন। তবে অভিনেত্রীর মতে, বাড়ির পোষা কুকুর পরিবারেরই একজন সদস্য। তাই তাকে রাখি পরানোর মধ্যে অবমাননার কোনো বিষয় নেই বলেই মনে করেন তিনি। পোশাক নিয়ে বিতর্কের জবাবে কৃতির বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

একদিকে বিজ্ঞাপনচিত্রের পোশাক ও উপস্থাপন নিয়ে সমালোচনা চলছে, অন্যদিকে নারীর পোশাককে কেন্দ্র করে বারবার প্রশ্ন তোলার প্রবণতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে।

ডিসি/আপ্র/২৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
১৪ অক্টোবর ২০২৬

৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা

মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নিজের সহযোগী দলের সদস্যদের পরিব...

বিজ্ঞাপনে নায়লা নাঈম
১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপনে নায়লা নাঈম

নতুন একটি ওভিসিতে মডেল হয়েছেন নায়লা নাঈম। একটি মোবাইল প্রতিষ্ঠানের মডেল হিসেবে দেখা গেছে তাকে। তার স...

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান
১৪ অক্টোবর ২০২৬

গ্র্যামির অ্যাওয়ার্ডে জমা পড়লো অরিজিতের গান

গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৯তম আসরে মনোনয়নের জন্য জমা পড়েছে অরিজিৎ সিংয়ের গান ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর...

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর
১৪ অক্টোবর ২০২৬

রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুর

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমা, সবখানেই ম্রুনাল ঠাকুরের ব্যস্ততা রয়েছে। অভিনয়গুণে গোটা ভারতে তার গ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে