গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৮ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:১৪ এএম ২০২৬
জাতীয় পতাকার আদলে পোশাক, বিতর্কে উর্বশী
ছবি

উর্বশী রাউতেলা

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়ে ব্যতিক্রমী পোশাকে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারতের জাতীয় পতাকার রং ও অশোকচক্রের নকশায় অনুপ্রাণিত তাঁর জমকালো পোশাক সামাজিক মাধ্যমে প্রশংসার পাশাপাশি বিতর্কও তৈরি করেছে। 

জয়পুরে অনুষ্ঠিত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে উর্বশীর পরনে ছিল অফ-শোল্ডার, শরীরঘেঁষা দীর্ঘ গাউন। পোশাকটির মূল নকশায় ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের ব্যবহার। মাঝখানে ছিল নীল বৃত্তাকার নকশা, যা ভারতের অশোকচক্র থেকে অনুপ্রাণিত। পোশাকের সঙ্গে ছিল ঝলমলে অলংকরণ ও দীর্ঘ ঝালর।


উর্বশী তাঁর সাজ সম্পূর্ণ করেন হীরার ঝুলন্ত কানের দুল, রুপালি চুড়ি ও অন্যান্য অলংকার দিয়ে। উচ্চ করে বাঁধা চুল ও তুলনামূলক সংযত সাজে পোশাকটিকেই তিনি মূল আকর্ষণ হিসেবে তুলে ধরেন। অনুষ্ঠানের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় নানা আলোচনা। 

একাংশের মতে, জাতীয় পতাকার রং ও অশোকচক্রের আদলে পোশাক তৈরি করে পরা দেশের প্রতি দেশাত্মবোধের প্রকাশ। অন্যদিকে আরেক অংশ প্রশ্ন তুলেছে, জাতীয় প্রতীকের এমন ব্যবহার কতটা যথাযথ। 

কেউ কেউ এটিকে জাতীয় পতাকার প্রতি অসম্মানজনক বলেও মন্তব্য করেছেন। তবে উর্বশীর বক্তব্যে পোশাকটির উদ্দেশ্য নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট। তিনি জানান, এর আগে কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘আমি ভারত’। সেই ভাবনা থেকেই এবার ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’র মঞ্চে নিজেকে ভারতের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।


উর্বশী জানান, আন্তর্জাতিক পোশাকশিল্পী দাশার তৈরি গাউনটি সম্পূর্ণ করতে প্রায় তিন মাস সময় লেগেছে। বিচারকের দায়িত্ব পালনের জন্য এমন একটি বিশেষ পোশাক পরতে পেরে তিনি আনন্দিত বলেও জানান।


এবারের প্রতিযোগিতা উর্বশী রাউতেলার জন্য শুধু বিচারকের দায়িত্ব পালনের অনুষ্ঠান ছিল না, ব্যক্তিগতভাবেও ছিল বিশেষ। ২০১৫ সালে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ খেতাব জিতেছিলেন উর্বশী। সেই প্রতিযোগিতায় তাঁর মাথায় মুকুট পরিয়ে দিয়েছিলেন সাবেক মিস ইউনিভার্স ও অভিনেত্রী সুষ্মিতা সেন। 

এক দশক পর এবার সেই একই প্রতিযোগিতার মঞ্চে ভিন্ন ভূমিকায় ফিরেছেন উর্বশী। বিচারক প্যানেলে তাঁর সঙ্গে ছিলেন সুষ্মিতা সেন ও সেলিনা জেটলি। ফলে সাবেক বিজয়ী থেকে বিচারক—উর্বশীর এই যাত্রাও অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করেছে।


উর্বশী সুষ্মিতাকে নিজের পেজেন্ট-জীবনের গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা ও প্রথম দিকের পথপ্রদর্শকদের একজন হিসেবেও উল্লেখ করেছেন। তাঁর নিজের মুকুট জয়ের সময় সুষ্মিতার উপস্থিতির স্মৃতিও এদিন নতুন করে সামনে আসে। 

 

তবে পোশাক ঘিরে বিতর্কের মধ্যেও এবারের প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিলেন নতুন বিজয়ী। কেরালার ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ খেতাব জিতেছেন। 

আগামী ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় তিনিই ভারতের প্রতিনিধিত্ব করবেন। উর্বশীর ত্রিবর্ণ পোশাক তাই একদিকে যেমন ভারতের জাতীয় পরিচয়কে ফ্যাশনের মাধ্যমে তুলে ধরার প্রচেষ্টা হিসেবে প্রশংসা পেয়েছে, অন্যদিকে জাতীয় প্রতীকের ব্যবহার নিয়ে তৈরি করেছে বিতর্ক। অনুষ্ঠান শেষ হলেও সামাজিক মাধ্যমে সেই বিতর্ক এখনো চলছে।

ডিসি/আপ্র/২৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিজস্ব ছাপ রাখতেই গান লিখছি: বাপ্পা মজুমদার
২৫ আগস্ট ২০২৬

নিজস্ব ছাপ রাখতেই গান লিখছি: বাপ্পা মজুমদার

সময়ের স্রোতে হারিয়ে যাওয়া মুহূর্ত ও ফেলে আসা শূন্যতার স্মৃতিকে সংগীতে ধারণ করে নতুন গান ‘গলে যাওয়া স...

কনসার্ট বন্ধের ঘটনা নতুন নয়: ন্যান্সি
২৫ আগস্ট ২০২৬

কনসার্ট বন্ধের ঘটনা নতুন নয়: ন্যান্সি

নতুন গানের পাশাপাশি নিয়মিত মঞ্চ পরিবেশনাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন...

পোশাক বিতর্কে কৃতির পাল্টা ক্ষোভ
২৫ আগস্ট ২০২৬

পোশাক বিতর্কে কৃতির পাল্টা ক্ষোভ

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাখী বন্ধন উপলক্ষে একটি গয়না প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে...

‘দিন-রাত মানুষের জন্য কাজ করছেন’, বিজয়ের প্রশংসায় যশ
২৫ আগস্ট ২০২৬

‘দিন-রাত মানুষের জন্য কাজ করছেন’, বিজয়ের প্রশংসায় যশ

চেন্নাইয়ে ‘টক্সিক’ ছবির প্রাক্-মুক্তি অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা বিজয়ের ভূয়সী প্রশং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে