গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেনু

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৩ পিএম, ২৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৩ এএম ২০২৬
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার
ছবি

ছবি সংগৃহীত

 বছরের শুরুতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর প্রথমবার এই সংস্করণের জিম্বাবুয়ে দলে ফিরেছেন গ্রায়েম ক্রিমার। নামিবিয়ায় ত্রিদেশীয় সিরিজের দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনারকে। সিরিজটির জন্য সোমবার ১৫ সদস্যের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। 

 

বরাবরের মতো এই সংস্করণে দলটিকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা। গত মার্চে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটেই আর খেলেননি ক্রিমার। 

বাঁ হাতের চোটে ভুগছিলেন তিনি। গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তাকে রাখা হলেও, তার খেলা হয়নি। এখন টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় আগামী মাসে ৪০ পূর্ণ করতে যাওয়া স্পিনার। দীর্ঘদিন জিম্বাবুয়ে ক্রিকেটের বাইরে থাকা এই ক্রিকেটার গত নভেম্বরে টি-টোয়েন্টিতে ফেরেন প্রায় আট বছর পর। দলে নেই টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা। কোমরের নিচের অংশের চোট থেকে এখনও সেরে ওঠেননি এই ফাস্ট বোলার। অস্ত্রোপচার হওয়ায় আরেক ফাস্ট বোলার টানাকা চিভাঙ্গাকেও দলে রাখা হয়নি।


বাংলাদেশ ও ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্রেন্ডান টেইলর দল থেকে বাদ পড়েছেন। তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন বিশ্বকাপে ওমানের বিপক্ষে। টেস্টে অবশ্য নিয়মিত খেলছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্টেও খেলেছেন। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। একদিন পর তারা খেলবে নামিবিয়ার বিপক্ষে। 

প্রাথমিক পর্বে তিন দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইবার করে, পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।


জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, মুজারাবানি, ডিওন মেয়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।

ডিসি/আপ্র/২৫/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিরোপার লক্ষ্যে ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি
২৫ আগস্ট ২০২৬

শিরোপার লক্ষ্যে ছেলেদের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তানের মেয়েদের প্রস্তুতি

উইমেনস এশিয়া কাপে দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভাঙতে এবার প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চাইছে না পাকিস্...

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ
২৫ আগস্ট ২০২৬

কাউন্টি খেলা হচ্ছে না শরিফুলের, ডাক পাচ্ছেন খালেদ

ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কাউন্টি চ্যাম্পিয়নশিপে আলো ছড়িয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। এরপ...

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির
২৫ আগস্ট ২০২৬

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির

নতুন কোচ জাভি আলোনসোর অধীনে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে চেলসি। তবে ক্রাভেন কটেজে ফুলহামের বিপক্ষে...

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির
২৫ আগস্ট ২০২৬

জয়ে আলোনসো যুগের শুরু, তবু দুশ্চিন্তা রয়ে গেল চেলসির

নতুন কোচ জাভি আলোনসোর অধীনে জয় দিয়ে নতুন মৌসুম শুরু করেছে চেলসি। তবে ক্রাভেন কটেজে ফুলহামের বিপক্ষে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলেও তালিকা হবে

সারাদেশে চাঁদাবাজদের তালিকা তৈরির পাশাপাশি এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঢাকা মহানগরসহ দেশের সব মহানগর এলাকায় চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি। তাঁদের ধরতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মন্ত্রীর এই বক্তব্যে চাঁদাবাজিসহ অপরাধ কমবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে