গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:০৪ পিএম, ০৪ মে ২০২৬ | আপডেট: ১২:৪১ এএম ২০২৬
শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা
ছবি

শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথমদিনের তৃতীয় অধিবেশনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে আলোচনা হয়। এ অধিবেশনে ডিসিরা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে জানিয়েছেন যে, শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। স্কুলে অনুপস্থিতি বাড়ছে। শিক্ষার মান নিশ্চিতে এ অনুপস্থিতি প্রভাব ফেলবে। একই সঙ্গে ঝরে পড়ার হার বাড়তে পারে।

রোববার (৩ মে) বিকেল পৌনে ৫টা থেকে পৌনে ৬টা পর্যন্ত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা নিয়ে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ডিসিদের সঙ্গে অধিবেশন চলে। অধিবেশন শেষে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

এহছানুল হক মিলন বলেন, ডিসিরা জানিয়েছেন শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। অনেক জেলার ডিসিরা এটা বলেছেন আমাদের। তারা জানিয়েছেন যে, শিক্ষার্থীরা আনন্দঘন স্কুল চায়। যেটা আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারের মধ্যে রেখেছেন; লার্নিং উইথ জয়।

দেশের সব উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করা হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিসিরা জানিয়েছেন খেলাধুলার মাঠ নেই, এক্সামিনেশন হল নেই। আমরা তো এবার প্রজেক্ট নিয়েছি প্রত্যেকটি উপজেলায় মাল্টিপারপাস এক্সামিনেশন হল করবো।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসিরা লেখাপড়ার নিম্নমানের কথা বলেছেন, কারিকুলামের কথা বলেছেন। সেগুলো যুগোপযোগী করতে হবে। তাতে তো আমরা হাত দিয়েছি, কাজ চলছে। তারা মিড-ডে মিলের কথা বলেছেন। সেগুলোও আমাদের এজেন্ডার মধ্যে আছে। আমাদের ১৮০ দিনের হানিমুনের পিরিয়ড; এটার মধ্যেই ২৯ প্রজেক্ট হচ্ছে। এগুলো ডিরেক্টলি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে ইনভলভ।

ডিসিদের প্রস্তাবগুলো কী ছিল, তা নিয়ে মন্ত্রণালয়ের ভাবনা প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ওনাদের প্রতিটি প্রস্তাব ব্রিলিয়্যান্ট। উই মাস্ট অ্যাকসেপ্ট দিজ। বিগত দিনেও ডিসিরা ছিলেন। তারা তখনও প্রস্তাব করেছিলেন। কিন্তু তখন তা নিয়ে কোনো কাজ হয়নি। কেন হয়নি? নো বডি অ্যাড্রেস ইট। আজ আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার আগেই; দায়িত্ব পাওয়ার আগেই তিনি এ এজেন্ডা এগুলো রেখেছেন। সামনে আমরা কাজ করতে চাই।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/০৪/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
১১ আগস্ট ২০২৬

বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও...

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী
১১ আগস্ট ২০২৬

এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যারা কৃতকার্য হতে পারেনি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা...

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে দুজনই পেয়েছেন জিপিএ-৫
১১ আগস্ট ২০২৬

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে দুজনই পেয়েছেন জিপিএ-৫

দীর্ঘ ১৭ বছর পড়াশোনা থেকে দূরে থাকার পর আবারো বই হাতে তুলে নিয়েছিলেন সাদিয়া বেগম। সংসারের দায়িত্ব, দ...

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত
১১ আগস্ট ২০২৬

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হচ্ছে আজ ১১ আগস্ট থেকে। আবেদন করা যাবে আগামী ১৭...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই