গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৩ আগস্ট ২০২৬

মেনু

যুগোপযোগী কারিকুলাম, ডিজিটাল দক্ষতা ও বাজেটে জিডিপির ৫-৬% বরাদ্দের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না, শিক্ষা হবে বিশ্বমানের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২৩:১৬ এএম ২০২৬
নকল-প্রশ্নফাঁস আর ফিরবে না, শিক্ষা হবে বিশ্বমানের
ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন ও শিক্ষা

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস আর ফিরে আসবে না। শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী ও বিশ্বমানের করতে সমন্বিত সংস্কার উদ্যোগ নেওয়া হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, কারিকুলাম পর্যালোচনা করা হবে; ডিজিটাল লিটারেসি ও ইংরেজি দক্ষতায় গুরুত্ব দেওয়া হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা অনুযায়ী ন্যানো টেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিকস শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা নিয়ে এগোনো যাবে না। বিশ্ব এখন ‘গ্লোবাল ভিলেজ’-আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তর, প্রযুক্তিনির্ভর দক্ষতা ও আধুনিক জ্ঞানভিত্তিক কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে।

হাই জাম্প নয়, দিতে হবে ‘মোর মোর জাম্প: দায়িত্ব গ্রহণের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে শুধু ‘হাই জাম্প’ দিলেই হবে না, দিতে হবে ‘মোর মোর জাম্প’। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে দৌড়ে গিয়ে একটি ছোট প্রতিবন্ধক লাফিয়ে পার হওয়ার প্রসঙ্গ তুলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান-এর নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা শপথ নেয়। এতে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

শিক্ষা খাতে সর্বোচ্চ অগ্রাধিকার, বাজেট বাড়ানোর প্রয়োজন: সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম; আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়াতে হবে। তিনি বলেন, একটি রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক। তবে ৫৪ বছর পরও যদি শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পায়, তা হতাশাজনক। অগ্রাধিকার নির্ধারণ না করলে বাজেট বণ্টনেও কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম উল্লেখ করে তিনি বলেন, নেপাল ও শ্রীলঙ্কার চেয়েও কম বরাদ্দ রয়েছে। বর্তমানে জিডিপির অনুপাতে বরাদ্দ দুই শতাংশের কাছাকাছি; এটি পাঁচ বা ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন।
কারিকুলাম নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন সময়ে পাঠ্যক্রম পরিবর্তন হয়েছে এবং তা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। যেকোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের আলোকে হতে হবে; সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

দুর্নীতির অভিযোগে তদন্ত, এমপিও বিষয়ে খোঁজখবর: শিক্ষা মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, অতীতে কে কী করেছে, তার জবাবদিহি তারা দেবেন না। তবে তার পূর্বতন মেয়াদে দুর্নীতি হয়নি এবং এবারও হবে না। এমপিওভুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান ভুক্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে পরবর্তী সময়ে জানানো হবে। বেসরকারি শিক্ষকদের কম বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, সরকার বিষয়টি অবগত; সময় হলে সিদ্ধান্ত জানানো হবে। নকল ও প্রশ্নফাঁস প্রসঙ্গে তিনি পুনরায় বলেন, অতীতে দায়িত্ব পালনকালে এ ধরনের অনিয়ম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে ‘নকল বন্ধ’ ও শিক্ষায় শৃঙ্খলা ফেরানোর প্রসঙ্গ উঠলে শিক্ষামন্ত্রী বলেন, লক্ষ্য হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করা। দেশের নেতৃত্বে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন; সম্মিলিতভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি সম্ভব।
সানা/আপ্র/১৮/২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে সাত শর্ত
২২ আগস্ট ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনে সাত শর্ত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলির আবেদন শুরু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টা থেক...

এক ধাপেই একাদশে ভর্তি, থাকছে না মাইগ্রেশন
১৯ আগস্ট ২০২৬

এক ধাপেই একাদশে ভর্তি, থাকছে না মাইগ্রেশন

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনছে শিক্ষা মন্ত্রণালয়। এবার তিন ধাপের পর...

ঠাকুরগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন
১৯ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন

ঠাকুরগাঁওয়ে ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠ...

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী
১৮ আগস্ট ২০২৬

ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই