গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৪:৪৯ এএম ২০২৬
পাস করা শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকরা শাস্তি পাবেন: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল থেকে অসংখ্য শিক্ষার্থী পাস করেছে। অর্থাৎ, তাদের ফেল করানো হয়েছিল। খাতা দেখায় অবহেলার কারণে এটা ঘটেছে বলে মনে করছি। যারা পাস করার মতো যোগ্যশিক্ষার্থীদের ফেল করিয়েছেন, সেসব শিক্ষকদের খুঁজে বের করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসব শিক্ষকের বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তাদের প্রশিক্ষণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিগগির এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

শিক্ষকদের বদলির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এনটিআরসিএতেও অনলাইনে বদলির ব্যবস্থা করা হচ্ছে। তবে যেসব শিক্ষককে রিপ্লেসমেন্ট করতে হবে এবং যারা অ্যাটাচমেন্টে রয়েছেন, সেসব বিষয়ও সেটেল করতে হবে। বদলির ফাইল নিয়ে এনটিআরসিএ কাজ করছে। শিগগির এ প্রক্রিয়া শুরু করতে পারবো।

এসি/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর
২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে এখনো তথ্য যাচাই-বাছাই বাকি রয়েছে ৮১৭ জনের। তাদের ঠিক...

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন
২৭ সেপ্টেম্বর ২০২৬

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর)...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
২৭ সেপ্টেম্বর ২০২৬

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজস্...

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ
২৭ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ ২৭ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে