গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:১৬ এএম ২০২৬
এসএসসির টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা, ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর
ছবি

ছবি সংগৃহীত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষার (টেস্ট) তারিখ ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর তারিখও জানানো হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি অতীব জরুরি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানপ্রধান ও সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন করে ফলাফল প্রকাশ করতে হবে।

এতে আরো বলা হয়, এসএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়-সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


শিক্ষাবোর্ডের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের কাছে বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরুর ঘোষণা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো। তবে রোজা ও ঈদের ছুটির কারণে তা পিছিয়ে মার্চে নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ১৪ মার্চ থেকে শুরু হবে।

এসি/আপ্র/০১/০৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী
০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হবেন এবং সে অন...

নজরুল বর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ
০১ সেপ্টেম্বর ২০২৬

নজরুল বর্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে সা...

এনটিআরসিএর মাধ্যমেই বহাল থাকছে শিক্ষক নিয়োগ
০১ সেপ্টেম্বর ২০২৬

এনটিআরসিএর মাধ্যমেই বহাল থাকছে শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে আগের নিয়মই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার...

চীনা শিক্ষকদের ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী
৩০ আগস্ট ২০২৬

চীনা শিক্ষকদের ভিসা সহজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

দেশের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে চীন থেকে দক্ষ শিক্ষক আনতে ভিসা প্রক্রিয়াকে সহজ করছে বাংলাদেশ।রোবব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো মেসির মহাকাব্য

লিওনেল মেসি ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ৩৯ বছরের এই কিংবদন্তির আন্তর্জাতিক অধ্যায়ের শেষ দৃশ্য হয়ে রইল গত জুলাইয়ের বিশ্বকাপ ফাইনাল। স্পেনের কাছে ১-০ গোলে হেরে সেদিন আর্জেন্টিনার হাতে ওঠেনি বিশ্বকাপ। কিন্তু মেসির জন্য সেই হারই যেন তাঁর দুই দশকের আন্তর্জাতিক মহাকাব্যের শেষ পৃষ্ঠা হয়ে থাকল। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন মেসি সঠিক সময়ে অবসর নিয়েছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে