গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

আধুনিক ও তথ্যসমৃদ্ধ নৌ খাত গড়তে শুমারির সফলতা কাম্য

খান মুহঃ আশরাফুল আলম

খান মুহঃ আশরাফুল আলম

প্রকাশিত: ১৯:১৯ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৩৮ এএম ২০২৬
আধুনিক ও তথ্যসমৃদ্ধ নৌ খাত গড়তে শুমারির সফলতা কাম্য
ছবি

আধুনিক ও তথ্যসমৃদ্ধ নৌ খাত গড়তে শুমারির সফলতা কাম্য

নদীমাতৃক বাংলাদেশের অর্থনীতি, যোগাযোগ ও দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে নৌপথের সম্পর্ক অবিচ্ছেদ্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো- দীর্ঘকাল ধরে আমাদের অভ্যন্তরীণ, উপকূলীয় ও সমুদ্রগামী জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত নৌযানের কোনো সমন্বিত ও নির্ভরযোগ্য জাতীয় ডেটাবেজ ছিল না। অবশেষে এই ব্যবধান ঢ়োচাতে এবং নৌপরিবহন খাতকে আধুনিক ও তথ্যভিত্তিক করতে আজ থেকে শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত ‘নৌযান শুমারি ২০২৬’; যা চলবে ২৯ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও নৌপরিবহন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রথম দেশব্যাপী শুমারি দেশের নৌ খাতের ইতিহাসে একটি যুগান্তকারী ও সময়োপযোগী পদক্ষেপ।

বলার অপেক্ষা রাখে না, নৌপথের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে সড়কপথের ওপর অতিরিক্ত যানবাহনের চাপ কমানো বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। কিন্তু অপরিকল্পিত নৌযান চলাচল, ফিটনেসবিহীন নৌযান ও সঠিক নিবন্ধনের অভাব প্রায়ই মর্মান্তিক নৌ-দুর্ঘটনার জন্ম দেয়। আজকের এই শুমারির মাধ্যমে দেশের সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান, ডাম্ব বার্জ এবং থিম পার্কের ওয়াটার ভেসেলের সঠিক সংখ্যা, ধরন, মালিকানা ও কাঠামোগত বৈশিষ্ট্য রেকর্ড করা হবে। ফলে একটি নির্ভুল ডিজিটাল ডাটাবেজ তৈরি হবে- যা নীতিনির্ধারকদের সঠিক পরিকল্পনা প্রণয়ন, অবৈধ নৌযান শনাক্তকরণ ও নৌপথের সার্বিক নিরাপত্তা জোরদার করতে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। তবে এই মহৎ উদ্যোগের শতভাগ সাফল্য নির্ভর করছে শুমারিতে নিয়োজিত কর্মী এবং সাধারণ জনগণ তথা নৌযান মালিক ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ওপর।

বলা বাহুল্য, অনেক অসাধু মালিকরা শুমারিতে সঠিক তথ্য লুকিয়ে অনিবন্ধিত নৌযান বাঁচানোর অপচেষ্টা করতে পারেন। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। একই সঙ্গে তথ্য প্রদানকারীদের নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করার মানসিকতা গড়ে তুলতে হবে।আমরা আশা করি, এই শুমারির সফল সমাপ্তির মাধ্যমে দেশের নৌপথ ব্যবস্থাপনা একটি সুশৃঙ্খল ও নিরাপদ কাঠামোর মধ্যে আসবে। একটি আধুনিক ও তথ্যসমৃদ্ধ নৌ-খাত গড়ে তোলার মধ্য দিয়ে দেশের অর্থনীতি আরও গতিশীল হোক- এটিই আমাদের প্রত্যাশা।

কেএমএএ/আপ্র/২০.০৮.২০২৬

সংশ্লিষ্ট খবর

বোমা হামলার হুমকি: নিরাপত্তায় আত্মতুষ্টির সুযোগ নেই
০৭ অক্টোবর ২০২৬

বোমা হামলার হুমকি: নিরাপত্তায় আত্মতুষ্টির সুযোগ নেই

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনা নিছক আতঙ্ক সৃষ্টির একটি বিচ...

এলপিজির বাজারে অরাজকতা নিয়ন্ত্রণের দায়িত্ব কার
০৬ অক্টোবর ২০২৬

এলপিজির বাজারে অরাজকতা নিয়ন্ত্রণের দায়িত্ব কার

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বাজারে যে চিত্র এখন দৃশ্যমান, তা নিছক মূল্যবৃদ্ধির ঘটনা নয়; এটি বাজার ব্...

শান্তির নামে শক্তির প্রদর্শন, বিশ্বকে কোথায় ঠেলে দিচ্ছেন ট্রাম্প?
০৫ অক্টোবর ২০২৬

শান্তির নামে শক্তির প্রদর্শন, বিশ্বকে কোথায় ঠেলে দিচ্ছেন ট্রাম্প?

যুদ্ধের অবসান কবে হবে? শান্তি কি সত্যিই ফিরবে? নাকি বিশ্বকে আরো দীর্ঘ, আরো বিস্তৃত এবং আরো অনিশ্চিত...

সংবাদকে বিশ্বদুয়ারে পৌঁছে দেওয়া এক নির্ভীক সম্পাদকের বিদায়
০৪ অক্টোবর ২০২৬

সংবাদকে বিশ্বদুয়ারে পৌঁছে দেওয়া এক নির্ভীক সম্পাদকের বিদায়

বাংলাদেশের সাংবাদিকতা আবারো হারালো এমন এক মানুষকে, যাঁর কর্মজীবন শুধু একটি সংবাদমাধ্যমের সাফল্যের ইত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই