গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৩৯ এএম ২০২৬
আবারও এক ছবিতে রণবীর-দীপিকা
ছবি

ছবি সংগৃহীত

‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ থেকে ‘তামাশা’, বক্স অফিসে তাদের রসায়নের ম্যাজিক এখনও ভোলেননি দর্শক। বলছি, বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের কথা। 

 

এবার যেন সেই ম্যাজিকই ফিরতে চলেছে নতুন অবতারে?


বলিউডের অন্দরে কান পাতলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে, অয়ন মুখার্জীর বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র ২’-তে রণবীর ও আলিয়া ভাটের সঙ্গে নাকি দেখা যেতে পারে দীপিকাকে! ২০২২ সালে যখন ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ মুক্তি পেয়েছিল, তখন বক্স অফিসে ভালো সাড়া ফেলেছিল ছবিটি। 

 

অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়ের মতো তারকার মেলা তো ছিলই, সঙ্গে শাহরুখ খানের স্পেশ্যাল এন্ট্রিও প্রেক্ষাগৃহে হইচই ফেলে দিয়েছিল। ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল বলে জানা যায়। সেই থেকেই দর্শকেরা মুখিয়ে বসে আছেন, ছবির দ্বিতীয় কিস্তি কবে আসবে। 

 

সবচেয়ে বড় চমক হল, এবার ‘ব্রহ্মাস্ত্র ২’-তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে, যার নাম ‘অমৃতা’। আর সেই চরিত্রের জন্যই পরিচালক অয়ন মুখার্জীর প্রথম ও একমাত্র পছন্দ স্বয়ং দীপিকা পাডুকোন বলে খবর। 

অয়ন ও তার টিম মনে করছে, এই চরিত্রের গভীরতা ও গুরুত্ব পর্দায় ফুটিয়ে তুলতে দীপিকার চেয়ে যোগ্য আর কেউ হতে পারেন না।


সূত্রের খবর, এই নিয়ে দীপিকার সঙ্গে নির্মাতাদের কথাবার্তাও অনেকটাই এগিয়ে গেছে। যদিও তার শিডিউল ও অন্যান্য বিষয়ের উপর অনেক কিছুই নির্ভর করছে, তবে সবকিছু পরিকল্পনামাফিক চললে একই ফ্রেমে রণবীর, আলিয়া এবং দীপিকাকে দেখা সময়ের অপেক্ষা। 

 

এখানেই শেষ নয়, ছবির অন্দরের খবর অনুযায়ী রণবীর নিজেও এই সিক্যুয়েল নিয়ে দারুণ উৎসাহিত। কারণ এই ছবিতে রণবীরকে ডবল রোলে দেখা যেতে পারে। 

তিনি ‘শিবা’র পাশাপাশি ‘দেব’ চরিত্রটিও নিজেই ফুটিয়ে তুলবেন বলে শোনা যাচ্ছে। পরিচালক নীতেশ তিওয়ারির বিগ বাজেট ‘রামায়ণ’ ছবির কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ ‘ব্রহ্মাস্ত্র ২’-এর শুটিং ফ্লোরে নামবেন রণবীর বলে খবর। 

 

সব মিলিয়ে, পর্দায় প্রাক্তনের সঙ্গে বর্তমানের এই যুগলবন্দি দেখতে এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ।

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার
০৪ অক্টোবর ২০২৬

কানাডার উৎসবে সেরা তুষি, ‘রইদ’ পেল আরো দুই পুরস্কার

কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। এক যুগ ধরে অনু...

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী
০৪ অক্টোবর ২০২৬

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল...

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়
০৪ অক্টোবর ২০২৬

সংঘাত ও ক্ষমতার দ্বন্দ্বের গল্পে ‘কাট-পিস’, মুক্তি পূজায়

পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ‘কাট-পিস’ নামের সিনেমা বানিয়েছেন ইফফাত জাহান মম। দুর্গাপূজা ঘি...

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা
০৪ অক্টোবর ২০২৬

‘মোমেন্টস উইথ লেজেন্ডস’-এ গাইবেন বন্যা, নাচবেন শিবলী ও নীপা

কানাডার টরন্টোতে বসতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে