গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

এ বছর হচ্ছে না বিপিএল, নতুনভাবে আয়োজনের পরিকল্পনা বিসিবির

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৫৩ এএম ২০২৬
এ বছর হচ্ছে না বিপিএল, নতুনভাবে আয়োজনের পরিকল্পনা বিসিবির
ছবি

ছবি সংগৃহীত

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফ্র্যাঞ্চাইজিদের নানা অনিয়ম, আর্থিক জটিলতা ও গত কয়েক বছরের লোকসানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবার তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড। 

 

বরং সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে।


বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল সরাসরিই জানিয়েছেন, ‘এ বছর বিপিএল হচ্ছে না। আমরা একটা ফর্মুলা নিয়ে কাজ করছি।’ 

 

বিপিএলের সাম্প্রতিক সমস্যাগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন তামিম। তার দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে বিসিবির। তামিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। 

 

যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’ তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। 

বরং দীর্ঘমেয়াদে আরও ভালোভাবে আয়োজনের লক্ষ্য তাদের। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এটা করার ইচ্ছা শতভাগ আছে। 

কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’


ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। যেসব দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। 

একই সঙ্গে আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড। তামিম বলেন, ‘আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। 

 

আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলে আমাদের বিকল্প খোঁজার সময় থাকে।’ 

বিপিএল আয়োজনের জন্য চাইলে দ্রুত কয়েকটি দল দাঁড় করানো সম্ভব হলেও সেটি করতে চান না তামিম। তার কাছে টুর্নামেন্টের চেয়ে সুষ্ঠু কাঠামো এবং বিসিবির ভাবমূর্তি বেশি গুরুত্বপূর্ণ। 

তার ভাষায়, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এ জন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত।’

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের
২০ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের রেশ কাটতে না কাটত...

রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভাকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই
২০ আগস্ট ২০২৬

রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভাকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই

ইউরোপে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের দলে ভেড়ানো নিয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়...

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল
২০ আগস্ট ২০২৬

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ফেরার সময় বাংলাদেশ ইমার্জিং দল ছিল টালমাটাল অবস্থায়...

ভারত, কুয়েত ও কিরগিজস্তানের প্রতিপক্ষ পেল ফর্টিস
২০ আগস্ট ২০২৬

ভারত, কুয়েত ও কিরগিজস্তানের প্রতিপক্ষ পেল ফর্টিস

এএফসি চ্যালেঞ্জ লিগে বাংলাদেশের দল ফর্টিস এফসি পড়েছে ‘সি’ গ্রুপে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের মুখো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে