গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

চমৎকার গোলে আতলেতিকোয় যাত্রা শুরু লি কাং-ইনের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৬ পিএম, ২০ আগস্ট ২০২৬ | আপডেট: ১৯:৪৯ এএম ২০২৬
চমৎকার গোলে আতলেতিকোয় যাত্রা শুরু লি কাং-ইনের
ছবি

ছবি সংগৃহীত

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে শুরুটা চমৎকার হলো লি কাং-ইনের। বদলি নেমে দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখালেন দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার। 

পরে আলেক্স বায়েনার অসাধারণ ফ্রি কিকে জয়ের হাসিতে লা লিগা অভিযান শুরু করল তার দল।


ঘরের মাঠে বুধবার মালাগাকে ২-০ ব্যবধানে হারিয়েছে দিয়েগো সিমেওনের দল। পিএসজিতে তিন বছরের সফল পথচলা শেষ করে গত জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে আতলেতিকো যোগ দেন কাং-ইন। 

মালাগার বিপক্ষে ৫৭তম মিনিটে বদলি নামেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর ১৩ মিনিটের মাথায় ডান দিক থেকে বল পায়ে একজনকে কাটিয়ে, কিছুটা আড়াআড়ি দৌড়ে আরও দুইজনের বাধা এড়িয়ে ডি-বক্সের মুখ থেকে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন তিনি।


আর ৮৫তম মিনিটে নজরকাড়া ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন বায়েনা।

 ডি-বক্সের অনেকটা বাইরে থেকে শটে ক্রসবার ঘেঁষে বল জালে জড়ান এই স্প্যানিশ মিডফিল্ডার। দারুণ এই জয়ের পর, দুই গোলদাতার কাউকে আলাদা করে জয়ের নায়ক বানাতে চাননি আতলেতিকো কোচ সিমেওনে। “আলেক্স বা কাং-ইনের মধ্যে একজনকে নিয়ে কথা বলা ন্যায্য হবে না। 

দুজনই চমৎকার খেলেছে। অসাধারণ দুটি গোল করেছে। তাদেরকে আমাদের প্রয়োজন। মালাগাও দারুণ খেলেছে।”

ডিসি/আপ্র/২০/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের
২০ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে চাপে রাখতে যে পরিকল্পনা সিমন্সের

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের রেশ কাটতে না কাটত...

এ বছর হচ্ছে না বিপিএল, নতুনভাবে আয়োজনের পরিকল্পনা বিসিবির
২০ আগস্ট ২০২৬

এ বছর হচ্ছে না বিপিএল, নতুনভাবে আয়োজনের পরিকল্পনা বিসিবির

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভাকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই
২০ আগস্ট ২০২৬

রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভাকে নিয়ে স্পেন-আর্জেন্টিনার লড়াই

ইউরোপে জন্ম নেওয়া বা বেড়ে ওঠা প্রতিভাবান ফুটবলারদের দলে ভেড়ানো নিয়ে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার লড়...

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল
২০ আগস্ট ২০২৬

মাহিদুল-আমিনুল-নাঈমের দৃঢ়তায় হার এড়াল ইমার্জিং দল

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ফেরার সময় বাংলাদেশ ইমার্জিং দল ছিল টালমাটাল অবস্থায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ শতাংশ, সরকারের প্রতি ৫৪ শতাংশ

সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে পরিচালিত এক জনমত জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে ৬৬ দশমিক ৩০ শতাংশ উত্তরদাতা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাঁদের মতে, প্রধানমন্ত্রী ভালোভাবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সরকারের সামগ্রিক কর্মকাণ্ডে সন্তুষ্টির কথা জানিয়েছেন ৫৪ দশমিক ৫০ শতাংশ মানুষ। সরকারের কর্মকাণ্ডকে খারাপ বলেছেন ৩২ দশমিক ৯০ শতাংশ। ডপলার অপিনিয়ন রিসার্চের ‘অ্যাপ্রুভাল রেটিং সার্ভে ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই জরিপে সরকারের সঠিক মূল্যায়ন হয়েছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে