গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

গ্রামীণ ব্যাংকের সুদহার কেন স্বাভাবিক ব্যাংকের মতো নয়, প্রশ্ন হাই কোর্টের

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ১৮ মে ২০২৬ | আপডেট: ১১:৫১ এএম ২০২৬
গ্রামীণ ব্যাংকের সুদহার কেন স্বাভাবিক ব্যাংকের মতো নয়, প্রশ্ন হাই কোর্টের
ছবি

ছবি সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণের সুদের হার কেন দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট। একই সঙ্গে ঋণগ্রহীতাদের জন্য বাণিজ্যিক ব্যাংকের মতো ঋণ অব্যাহতির সুবিধা গ্রামীণ ব্যাংকেও কেন প্রযোজ্য হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (১৮ মে) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসসহ চারজনকে বিবাদী করা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা চৌধুরী। শুনানি শেষে আইনজীবী ফাতেমা চৌধুরী বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার অত্যন্ত বেশি ও শোষণমূলক হওয়ায় তা কমিয়ে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারের সঙ্গে সমন্বয়ের নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রুলে আরো জানতে চাওয়া হয়েছে, বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের পর যেভাবে ঋণ অব্যাহতির সুবিধা দেওয়া হয়, গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতারাও কেন সেই সুবিধা পাবেন না। রিটকারীর দাবি, বর্তমানে ভূমিহীন ঋণগ্রহীতারা বছরের পর বছর ঋণ পরিশোধ করেও দায়মুক্ত হতে পারেন না।

রিট আবেদনে বলা হয়, ভূমিহীন মানুষের জন্য পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচিতে গ্রামীণ ব্যাংকের সুদের হার অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় অনেক বেশি। এ কারণে আর্থিক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ প্রয়োজন।

মামলায় বিবাদী করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়ের সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে।

রিটে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কর ফাঁকি ও বেআইনি সুবিধা নেওয়ার একাধিক অভিযোগও আনা হয়েছে। সেখানে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের বয়সসীমা ৬০ বছর হলেও তৎকালীন অর্থমন্ত্রীকে প্রভাবিত করে তিনি আরো পাঁচ বছরের জন্য দায়িত্বে বহাল ছিলেন। পরে পুনর্নিয়োগ চেয়ে আদালতে আইনি লড়াই করেও পরাজিত হন।

রিটে আরো অভিযোগ করা হয়, গ্রামীণ ব্যাংকের মুনাফা দিয়ে গঠিত একটি ট্রাস্ট ফান্ডের অর্থের ওপর আয়কর দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল। পাশাপাশি ২০২৫ সালে গ্রামীণ ব্যাংকের ৬৭৭ কোটি টাকার আয়কর জাতীয় রাজস্ব বোর্ড সম্পূর্ণ মওকুফ করে দেয়, যার কোনো আইনগত ভিত্তি ছিল না বলেও আবেদনে দাবি করা হয়েছে। সে সময় মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

এছাড়া গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও রিটে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, শ্রম আদালতে মামলা করে কর্মচারীরা রায় পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তাদের পাওনা পরিশোধে বাধ্য হয়।

রিট আবেদনে রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে। এতে উল্লেখ করা হয়, উচ্চ সুদের কারণে ঋণগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ড. ইউনূসকে ‘রক্তচোষা’ বলে আখ্যায়িত করেছিলেন। একই সঙ্গে বলা হয়, ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার পর জামিনে মুক্ত হয়ে তিনি বিদেশে যান এবং পরে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন।
সানা/আপ্র/১৮/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য
০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত (এলডিসি) হিসেবে বর্তমানে বাংলাদেশকে ৯৯.৮ শতাংশ পণ্যে শুল্কমুক্ত প্রবেশ...

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম
০৪ অক্টোবর ২০২৬

এক লাফে ২৫২ টাকা বাড়লো এলপিজির দাম

আবারো বাড়লো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি...

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’
০৪ অক্টোবর ২০২৬

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

দেশজুড়ে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার বিক্রির অভিয...

নতুন বেতনকাঠামো অনুযায়ী ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
০৪ অক্টোবর ২০২৬

নতুন বেতনকাঠামো অনুযায়ী ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী বেতন নির্ধারণের কাজ শুরু হচ্ছে আগামীকাল সোমবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে