গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২২ নভেম্বর ২০২৬

মেনু

এক ভূমি অফিসে একযোগে সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ১৫:৫৮ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৪৩ এএম ২০২৬
এক ভূমি অফিসে একযোগে সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগে একযোগে সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। 

সোমবার (৩ আগস্ট) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় তিনি ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান, আব্দুল হালিমসহ চার জনকে বরখাস্ত করেন। পরে তিনি সফিপুরে একটি ভূমি অফিস পরিদর্শনে যান।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সেবাগ্রহীতাদের কাছ থেকে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ওই ভূমি অফিসের সবাইকে বরখাস্ত করা হয়।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ
২২ নভেম্বর ২০২৬

কর্ণফুলী ড্রেজিংয়ে ব্যয় সাড়ে চার গুণ, বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ

কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের ব্যয় কয়েক বছরের ব্যবধানে প্রায় সাড়ে চার গুণ বাড়লেও উত্তোলি...

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা
২২ নভেম্বর ২০২৬

মেহেরপুরে ছাত্রলীগের দুই কর্মীকে ধরে পুলিশে দিলো জনতা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের কাছ...

১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেফতার ৭১১
২২ নভেম্বর ২০২৬

১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেফতার ৭১১

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩৩ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ...

বদরগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩
২২ নভেম্বর ২০২৬

বদরগঞ্জে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আটক ৩

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে মুরগির খামারে চোর সন্দেহে আটক করে গাছে ঝুলিয়ে পিটুনির ঘট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই