গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

পাইকগাছার সুধীসমাবেশ ও মতবিনিময় সভায় খুলনার এসপি

নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে, গণভোট নিয়ে পুলিশ থাকবে কঠিন

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৪১ এএম ২০২৬
নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে, গণভোট নিয়ে পুলিশ থাকবে কঠিন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, এবারের নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও উৎসবমুখর।

রোববার (১১ জানুয়ারি) খুলনার পাইকগাছা থানা চত্বরে নির্বাচন ও আইনশৃঙ্খলা সংক্রান্ত সুধীসমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন এসপি।

এসপি মাহবুবুর রহমান বলেন, এই নির্বাচনটা আমাদের সকলের জন্য খুবই প্রয়োজন। নির্বাচন যদি বাধাগ্রস্ত হয়, তাহলে যে ধাক্কা আসবে তা সামলানোর মতো ক্ষমতা হয়তো আমাদের কারো থাকবে না। সকলের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে এসপি মাহবুবুর রহমান বলেন, নির্বাচনে নিচ্ছিদ্র নিরাপত্তা থাকবে। সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবে।

অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আমীর হামজা। ওসি তদন্ত ইদ্রিসুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক গাজী রুহুল আমিন, প্রধান শিক্ষক আনিসুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, জামায়াত নেতা জিএম আসাদুল হক, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা নূর আহমদ, অ্যাডভোকেট এস্কেন্দার, সাইফুদ্দিন সুমন, সাংবাদিক এম মোসলেম উদ্দিন আহমেদ, জিএম মিজানুর রহমান, আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শফিউল ইসলাম, আবুল হাশেম, জিয়া উদ্দিন নায়েব, শিক্ষক বাহারুল আলম, আলহাজ্ব মুরশাফুল আলম, শিবিরের জেলা সভাপতি তারিক মাহমুদ ও গাজী তানভীর আহমেদ প্রমুখ।

সানা/ওআ/আপ্র/১১/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ
০৮ আগস্ট ২০২৬

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ

মাহাবুব রহমান বিপ্লব. বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং স্থানীয়...

ছুটিতে থাকা ৫৬৫ শ্রমিক জানলেন চাকরি নেই
০৮ আগস্ট ২০২৬

ছুটিতে থাকা ৫৬৫ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় গণঅভ্যুত্থান দিবসের ছুটির মধ্যে একটি পোশাক কারখানার ৫...

দাগনভূঞায় ঐতিহ্যবাহী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
০৬ আগস্ট ২০২৬

দাগনভূঞায় ঐতিহ্যবাহী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ইমরান হোসেন, ফেনী:  ঐতিহ্যবাহী ৩৬  জুলাই গণঅভ্যুত্থান দিবস ও দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে "জু...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

"জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে