গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

সরকারি সম্পত্তি রক্ষায় আদালতে গ্রামবাসী, চিরিরবন্দরে নজিরবিহীন উদ্যোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০০:৫৩ এএম ২০২৬
সরকারি সম্পত্তি রক্ষায় আদালতে গ্রামবাসী, চিরিরবন্দরে নজিরবিহীন উদ্যোগ
ছবি

ছবি প্রতিনিধি

মো. মকসেদুর রহমান সাহাজাদা, দিনাজপুর: সরকারি সম্পত্তি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের বড় বাউল ও গালতৈড় গ্রামের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সর্বসাধারণের ব্যবহৃত একটি সরকারি পুকুর ও সংলগ্ন কবরস্থান রক্ষায় কবরস্থান কমিটি ও এলাকাবাসী আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সরেজমিনে বড় বাউল ও গালতৈড় গ্রামে গিয়ে জানা যায়, বড় বাউল মৌজায় অবস্থিত ছোট জিনাহার নামের একটি পুকুর ও সংলগ্ন প্রায় ১৫ একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের ব্যবহারে রয়েছে। পুকুরটির চারপাশে রয়েছে বিশাল কবরস্থান, যেখানে দুই গ্রামের হাজার হাজার মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে। পাশাপাশি পুকুরের পানি গবাদিপশুর গোসল, কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করে আসছেন স্থানীয়রা।

গ্রামবাসীর দাবি, সংশ্লিষ্ট জমির মূল মালিক ছিলেন তৎকালীন জমিদার শরবিন্দু নারায়ণ রায় ও পুনেন্দ নারায়ণ রায়। সিএস খতিয়ানে জমিটি ‘কোর্টস অব ওয়ার্ড’ হিসেবে সর্বসাধারণের ব্যবহারের জন্য লিপিবদ্ধ ছিল। পরবর্তীতে ১৯৫০ সালের জমিদারি উচ্ছেদ ও অধিগ্রহণ আইনের আওতায় জমিটি সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়।

স্থানীয়দের অভিযোগ, এসএ রেকর্ডের ৪৬৪, ২১১০, ৪৬৭ ও ৪৬৯ দাগভুক্ত ওই জমি দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ও কবরস্থান হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে একটি মহল জাল কাগজপত্র তৈরি করে দখলের চেষ্টা করছে।

তাদের অভিযোগ, চিরিরবন্দর ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকারি খতিয়ানের কাগজপত্র গায়েব করে মৃত অখিল উদ্দিনের স্ত্রী তৈয়বা খাতুনের নামে একটি এসএ-২৭ নম্বর খতিয়ান তৈরি করা হয়। পরে ওই জমি বড় বাউল গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে মো. ময়েন উদ্দীনের নামে কবলা দলিল করে নেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর আরো অভিযোগ, ময়েন উদ্দীন এর আগেও চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের রামপুর মৌজায় বড় জিনাহার নামের প্রায় ৩০ একর সরকারি সম্পত্তি দখল করেছেন। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

সরকারি সম্পত্তি রক্ষায় এলাকাবাসী ২০০৫ সালে ছোট জিনাহার পুকুর ও কবরস্থান রক্ষণাবেক্ষণ কমিটির মাধ্যমে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে যুগ্ম জেলা জজ আদালত-১-এ দায়ের করা হলেও বর্তমানে সহকারী সিভিল জজ আদালত, চিরিরবন্দরে বিচারাধীন রয়েছে। মামলা নম্বর ২২৯/২১ এবং অন্য ৫৯৩/২৬।

মামলার পর আদালতের নির্দেশে উপজেলা ভূমি অফিস তদন্ত করে। স্থানীয়দের দাবি, তদন্ত প্রতিবেদনে ওই জমিতে সরকারি স্বার্থ বিদ্যমান এবং এসএ-২৭ নম্বর খতিয়ানটি বানোয়াট ও ভুয়া বলে উল্লেখ করা হয়। ২০০৯ সালের ১১ জুন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সরকারি কৌঁসুলির যৌথ স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়।

তবে এলাকাবাসীর অভিযোগ, সরকারি সম্পত্তি রক্ষায় এখন পর্যন্ত মামলায় কোনো সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়া হয়নি। ফলে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট এই মামলার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়েছে।

ছোট জিনাহার পুকুর ও কবরস্থান রক্ষা কমিটির পক্ষে মো. মকবুল হোসেন বলেন, “এই পুকুর ও কবরস্থান যুগ যুগ ধরে সর্বসাধারণের ব্যবহারে রয়েছে। একটি ভুয়া খতিয়ান বাতিল করে সরকারি সম্পত্তি ও কবরস্থান রক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন।”

স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসন ও সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়ে বলেন, সরকারি সম্পত্তি রক্ষা করা হলে একদিকে যেমন ঐতিহ্যবাহী কবরস্থান সংরক্ষিত হবে, অন্যদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানো থেকে রক্ষা পাবে।
সানা/আপ্র/১২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে