গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৪৬ পিএম, ১২ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৩৭ এএম ২০২৬
টেকনাফে পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতি
ছবি

ছবি সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। হাতিটির পেটের নিচের অংশে ক্ষত সৃষ্টি হয়েছে। বন বিভাগের তত্ত্বাবধানে ঘটনাস্থলেই এর চিকিৎসা চলছে।

শনিবার (১১ জুলাই) বিকেল প্রায় ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বন বিভাগের প্রাথমিক ধারণা, পাহাড়ে লতাপাতা খাওয়ার সময় পা পিছলে গভীর ঢালে পড়ে যায় হাতিটি। এতে গুরুতর আঘাত পেয়ে সেটি আর উঠে দাঁড়াতে পারেনি।

স্থানীয় বাসিন্দারা আহত হাতিটিকে দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। পরে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। একই সঙ্গে ভেটেরিনারি চিকিৎসকের মাধ্যমে হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ বলেন, খবর পাওয়ার পরপরই বন বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছেছে। ভেটেরিনারি চিকিৎসক হাতিটির চিকিৎসা দিচ্ছেন। কয়েক দিন নিবিড় পরিচর্যা ও চিকিৎসা দেওয়া গেলে প্রাণীটি সুস্থ হয়ে উঠতে পারে বলে আশা করা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে এটি মাটিতে শুয়ে আছে এবং খুব সামান্য নড়াচড়া করতে পারছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটির পেটে গুরুতর আঘাত লেগেছে।

তিনি আরো জানান, ডুলাহাজারা সাফারি পার্কের অভিজ্ঞ ভেটেরিনারি চিকিৎসকদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে চিকিৎসাসেবা দিচ্ছেন। হাতিটি সুস্থ হলে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাকে আবার বনে অবমুক্ত করা হবে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ডুলাহাজারা সাফারি পার্কে নেওয়া হবে।
সানা/আপ্র/১২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
০৪ সেপ্টেম্বর ২০২৬

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরে নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২...

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি
০৪ সেপ্টেম্বর ২০২৬

৬ মাসে সব কাজ শেষ সম্ভব নয়, বিরোধীদের বুঝতে হবে: এ্যানি

তারেক মাহমুদ: পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ‘তারেক রহমান স্বপ্ন দেখাচ্ছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে