গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

রাজৈর পৌরসভার ৪১ কোটি ৬৯ লাখ টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

জেলা প্রতিনিধি, মাদারীপুর

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৭ এএম ২০২৬
রাজৈর পৌরসভার ৪১ কোটি ৬৯ লাখ টাকার বাজেট ঘোষণা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

অনাদি কুমার মণ্ডল: মাদারীপুরের রাজৈর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪১ কোটি ৬৯ লাখ ৯ হাজার ৬০৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৩টায় রাজৈর পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক মো. মাহফুজুল হক।

বাজেট ঘোষণাকালে প্রশাসক মো. মাহফুজুল হক বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে রাজৈর পৌর এলাকার সার্বিক উন্নয়ন এবং পৌরবাসীর কল্যাণকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১৫ কোটি ৬৯ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা। সম্ভাব্য রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৪ কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৫১৭ টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ধরা হয়েছে ৮০ লাখ টাকা।

এ ছাড়া উন্নয়ন খাতে সরকারি বরাদ্দ ও রাজস্ব তহবিল থেকে স্থানান্তরসহ মোট বরাদ্দ ধরা হয়েছে ১২ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৩২৭ টাকা। একই পরিমাণ অর্থ ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে এবং এ খাতে সমাপনী স্থিতি শূন্য টাকা নির্ধারণ করা হয়েছে।

চলমান তিনটি প্রকল্পের প্রারম্ভিক স্থিতি ও সম্ভাব্য বরাদ্দ মিলিয়ে মোট ১৩ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৭৬১ টাকা ধরা হয়েছে। এ খাতেও সমাপনী স্থিতি শূন্য টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট ঘোষণার অনুষ্ঠানে রাজৈর পৌর পরিষদের সদস্য ডা. মো. শামীম আক্তার, শেখ আমিনুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, বাদশা ফয়সাল, মো. আরিফুর রহমানসহ পৌর পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর জেলা প্রতিনিধি মতিন খন্দকার, দৈনিক দিনকাল-এর রাজৈর উপজেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক অনাদি কুমার মণ্ডল, দৈনিক ডেস্টিনি-এর রাজৈর উপজেলা প্রতিনিধি ফেরদৌস হোসেন, সাংবাদিক শাওন করিমসহ আরও অনেকে।
সানা/আপ্র/১/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই