গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জামালপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ০২:০৭ পিএম, ৩০ জুন ২০২৬ | আপডেট: ০৯:৫৬ এএম ২০২৬
জামালপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি

জামালপুর পৌর হলরুমে আয়োজিত বাজেট ঘোষণার সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক (উপসচিব) মৌসুমী খানম -ছবি আজকের প্রত্যাশা

সুজাউদ্দৌলা সুজন: জামালপুর পৌরসভা ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৫৬ টাকা ১১ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট ঘোষণার পর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পৌর প্রশাসন শহরের উন্নয়ন পরিকল্পনা ও চলমান কার্যক্রম তুলে ধরে।

জামালপুর পৌর হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক (উপসচিব) মৌসুমী খানম। অনুষ্ঠানটি পরিচালনা করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পৌর প্রশাসক বলেন, শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সব অবৈধ দখল উচ্ছেদ করা হবে। একই সঙ্গে শহরের অবকাঠামো উন্নয়নে রাস্তা, ড্রেন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, শহরের সৌন্দর্য বর্ধনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জামালপুর প্রেস ক্লাব, জেলা প্রেস ক্লাব, মডেল প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
সানা/আপ্র/৩০/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই