গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:২১ পিএম, ২৮ জুন ২০২৬ | আপডেট: ১৪:০৫ এএম ২০২৬
তারাগঞ্জের পাঁচ ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা
ছবি

ছবি প্রতিনিধি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির উপজেলা আমির অধ্যক্ষ এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

প্রার্থী ঘোষণার পর থেকেই পাঁচটি ইউনিয়নে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

ঘোষিত প্রার্থী তালিকা অনুযায়ী, ১ নম্বর আলমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান ইউপি সদস্য দেলোয়ার হোসেন। ২ নম্বর কুর্শা ইউনিয়নে দলীয় প্রার্থী করা হয়েছে তারাগঞ্জ হাটের প্রবীণ ব্যবসায়ী মোহাম্মদ মোশারফ হোসেন (লেবু মিয়া)কে।

৩ নম্বর ইকরচালী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ইসলামী ছাত্রশিবির রংপুর জেলার সাবেক সেক্রেটারি এবং বর্তমানে তারাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ইয়াকুব আলী। ৪ নম্বর হাড়িয়ালকুটি ইউনিয়নে মনোনয়ন পেয়েছেন প্রভাষক ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল নেতা আমিনুল ইসলাম।

এ ছাড়া ৫ নম্বর সয়ার ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে শিক্ষক, সমাজসেবক ও কাজী কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা কাজী শামসুল হুদাকে। তিনি উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা সৎ, দক্ষ ও জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি নিজ নিজ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

অন্যদিকে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা না করলেও সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় থেকে তারা নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রেখেছেন।

এ ছাড়া বিভিন্ন ইউনিয়নে একাধিক স্বতন্ত্র প্রার্থীও ইতোমধ্যে মাঠে সক্রিয় রয়েছেন। তারা উঠান বৈঠক, সামাজিক কার্যক্রম ও প্রচার-প্রচারণার মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ে কাজ করছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, জামায়াতের আগাম প্রার্থী ঘোষণা, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা এবং স্বতন্ত্র প্রার্থীদের সক্রিয় উপস্থিতিতে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের প্রত্যাশা, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জামায়াত নেতারা বলেছেন, দলের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে পাঁচটি ইউনিয়নেই বিজয় নিশ্চিত করতে তারা মাঠে থাকবেন।
সানা/আপ্র/২৮/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই