গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ২১:০৩ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১০:২৪ এএম ২০২৬
মেহেরপুরে মাদকবিরোধী মেন্টর তৈরির কর্মশালা
ছবি

ছবি প্রতিনিধি

এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মেন্টর তৈরির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল আহমেদ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম এবং সহকারী শিক্ষক মাবুদ আলী।

বক্তারা বলেন, মাদক সমাজ ও পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ সমাজকে এ ক্ষতির হাত থেকে রক্ষা করতে হলে ব্যাপক জনসচেতনতা জরুরি। তারা আরো বলেন, মাদকবিরোধী কার্যক্রমকে শক্তিশালী করতে দক্ষ মেন্টর তৈরি করা প্রয়োজন, যারা সমাজে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
সানা/ডিসি/আপ্র/১৬/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই