গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

জামালপুরে ভূমি সেবা সপ্তাহ ও মেলা উদ্বোধন

জেলা প্রতিনিধি, জামালপুর

জেলা প্রতিনিধি, জামালপুর

প্রকাশিত: ২০:০৯ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
জামালপুরে ভূমি সেবা সপ্তাহ ও মেলা উদ্বোধন
ছবি

ছবি আজকের প্রত্যাশা

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ ও ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) জামালপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমি আক্তার, জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আক্তার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার।

অনুষ্ঠানের আগে শহরের ফৌজদারি মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জামালপুর সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে একযোগে সারা দেশে ভূমি সেবা সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

জেলা প্রশাসন জামালপুরের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে ভূমি সেবাকে আরো সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এছাড়া ভূমি সংক্রান্ত আধুনিক সেবা, নামজারি এবং ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবার বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা হয়।

বক্তারা বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়নের ফলে জনগণের ভোগান্তি কমেছে এবং সেবার মান বৃদ্ধি পেয়েছে। ভূমি সেবা সপ্তাহের মাধ্যমে জনগণকে সচেতন করার পাশাপাশি দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

৩ দিনব্যাপী ভূমি মেলায় ৮টি স্টলে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমি সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সানা/ডিসি/১৯/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই