গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মেনু

টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২২ পিএম, ১৯ মে ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
টঙ্গীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪
ছবি

ছবি আজকের প্রত্যাশা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গতকাল (১৮ মে) সোমবার দুপুরে টঙ্গী পশ্চিম থানার প্রত্যাশা মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

আটকরা হলেন কামারপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে তানভীর মাহমুদ (২২), আমিনুল ইসলামের ছেলে মেহেদী হাসান মাসুম (২১), মোহাম্মদ রুবেল মিয়ার ছেলে মোহাম্মদ রাসেল হোসেন (১৮) এবং হিরু মিয়ার ছেলে জয় আহমেদ (২২)।

জানা গেছে, দুপুরে প্রত্যাশা মাঠ এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ঝটিকা মিছিল বের করেন। খবর পেয়ে স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা অভিযান চালিয়ে চারজনকে আটক করেন।

এদিকে আটকের পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা তাদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নুর, ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হকসহ বিএনপি, ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আগামী ২০ মে টঙ্গীর গুটিয়ার ধরপাড়া এলাকায় তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এর আগে ওই এলাকায় ছাত্রলীগের মিছিলের কারণ খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, তারেক রহমানের টঙ্গী সফরকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীরা একাধিক প্রস্তুতিমূলক সভা করছেন।
সানা/আপ্র/১৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে
০৮ অক্টোবর ২০২৬

সরকার নির্ধারিত দামে মিলছে না এলপিজি, বাড়তি ভোক্তা চাপে

ফেনীর বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায়। কোথাও কোথাও এর চ...

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
০৮ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি

এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্ব...

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই