গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

তারাগঞ্জে পরিত্যক্ত কোয়ার্টার মাদকসেবীদের নিরাপদ আস্তানা, বাড়ছে চুরিসহ নানা অপরাধ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৩ পিএম, ১১ মে ২০২৬ | আপডেট: ০৪:৪৪ এএম ২০২৬
তারাগঞ্জে পরিত্যক্ত কোয়ার্টার মাদকসেবীদের নিরাপদ আস্তানা, বাড়ছে চুরিসহ নানা অপরাধ
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের জন্য নির্মিত আবাসন কোয়ার্টারগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব ও পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় এসব ভবন বর্তমানে অপরাধের অভয়ারণ্য হয়ে উঠেছে। এতে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার তারাগঞ্জ বাজারের পাশেই অবস্থিত কৃষি বিভাগের কোয়ার্টারগুলো বছরের পর বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই পরিত্যক্ত এসব ভবনে মাদকসেবীদের আসর বসে। ভাঙা জানালা ও অন্ধকার কক্ষগুলো ব্যবহার করে সেখানে অবাধে মাদক কেনাবেচা ও সেবন চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানান, বাইরের এলাকা থেকে অপরিচিত যুবকদের আনাগোনা বেড়েছে। তারা শুধু মাদক সেবনেই সীমাবদ্ধ নয়, নেশার টাকা জোগাতে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে চুরির ঘটনাতেও জড়িয়ে পড়ছে। স্থানীয়দের ধারণা, এলাকায় চুরির অস্বাভাবিক বৃদ্ধির পেছনে এই মাদক চক্রই দায়ী।

এ বিষয়ে তারাগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানানো হয়েছে। সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার মোনাব্বর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

তবে স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ভবনগুলো সংস্কার বা অপসারণ না করা পর্যন্ত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে—এমন প্রত্যাশাই তারাগঞ্জবাসীর।
সানা/আপ্র/১১/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই