গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাটে বিএনপি নেতা গাউচের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

ফকির হাসান আলী, বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ০১:২২ পিএম, ০৫ মে ২০২৬ | আপডেট: ১৩:৩০ এএম ২০২৬
বাগেরহাটে বিএনপি নেতা গাউচের বিরুদ্ধে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ
ছবি

ইউনিয়ন বিএনপি নেতা গাউচ কাজী -ছবি আজকের প্রত্যাশা

বাগেরহাটের চিতলমারি উপজেলার শৈলদাহ এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ ও মারধরের ঘটনার পর স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতা গাউচ কাজীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এতে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ২৭ এপ্রিল সকালে বিদ্যালয়ে প্রবেশের সময় প্রধান শিক্ষক মোহাম্মদ মিরাজুল ইসলামকে পথরোধ করে অশালীন ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। প্রত্যক্ষদর্শীদের সামনে ঘটে যাওয়া এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ শৈলদাহ এলাকায় মধুমতি নদীর ভাঙন চলমান থাকা সত্ত্বেও গাউচ কাজী অবৈধভাবে বালি উত্তোলনে সহযোগিতা ও অর্থ গ্রহণের সঙ্গে যুক্ত ছিলেন। এতে নদীভাঙনের ঝুঁকি আরো বেড়েছে বলে দাবি করছেন এলাকাবাসী।

এছাড়া এক ব্যক্তিকে পুলিশের ভয় দেখিয়ে অর্থ আদায়, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট এবং একটি ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতির অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। একাধিক ব্যবসায়ী ও স্থানীয়রা এসব ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ করেছেন।

আরো অভিযোগ রয়েছে, একটি পারিবারিক ঘটনায় এক মুসলিম মেয়েকে চাপ প্রয়োগ করে ধর্মীয় রীতিতে বিয়ে দিতে বাধ্য করা এবং এ ঘটনায় অর্থ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথাও বলা হচ্ছে। পাশাপাশি এলাকায় জুয়া ও মাদক ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে।

এ ছাড়া জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে জমি হস্তান্তরের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে আনা হয়েছে।

অভিযুক্ত গাউচ কাজী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল, যা সমাধান হয়েছে। তাঁর দাবি, অন্যান্য অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলছে, শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা এবং একাধিক অভিযোগের বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
সানা/আপ্র/৫/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে