গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাদক মামলায় চেয়ারম্যানের পাঁচ বছরের সাজা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২০:৪৫ এএম ২০২৬
মাদক মামলায় চেয়ারম্যানের পাঁচ বছরের সাজা
ছবি

ছবি আজকের প্রত্যাশা

এম ডি নজরুল ইসলাম, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবির মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে; অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ পিকআপটি তল্লাশি চালায়। এ সময় বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৪৪ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে হুমায়ুন আহমেদ কবির ও তার সহযোগী সেকেন্দার আলী (৪৫)-কে আটক করে পুলিশ। পরে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হুমায়ুন আহমেদ কবির আদালতে উপস্থিত ছিলেন।
রায় ঘোষণার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সানা/আপ্র/৩০/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই