গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ২০:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:০৬ এএম ২০২৬
প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী
ছবি

শনিবার দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন -ছবি সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি গণমাধ্যমকে সংবাদ জনগণের কাছে পৌঁছানের আগে ওই সংবাদের ফ্যাক্ট চেকিং নিশ্চিত করতে হবে। ফ্যাক্ট চেকিংয়ের শর্ত পূরণ ছাড়া কোনো সংবাদ যদি বাইরে প্রচারিত হয় তাহলে ওই সংবাদ প্রকাশকারী সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনতে পারবো।

‎শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, অপতথ্য ছড়ানোর যে ঝুঁকি সেটা মোকাবিলা করার জন্য ফ্যাক্ট চেকিংয়ের এই শর্তটাকে আমরা জুড়ে দেবো গণমাধ্যমের দায়িত্বশীলতাকে নিশ্চিত করার জন্য। আমি বিশ্বাস করি, সৎ সাংবাদিকরা আমাদের এই ভূমিকাকে সমর্থন করবেন।

‎তিনি আরো বলেন, স্বাধীনতাকে আমি যদি একটা দায়িত্বের সীমানার মধ্যে না আটকাই, তাহলে স্বাধীনতার নামে একটা নৈরাজ্য তৈরি হবে। অপতথ্য ও বিকৃত তথ্যর মাধ্যমে সমাজ, রাষ্ট্র, রাজনীতি ধ্বংস তো হবেই, তাছাড়া নানান রকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তথ্যের অবাধ প্রবাহ এবং অপতথ্য রোধে ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তথ্য‎মন্ত্রী বলেন, একদিকে যেমন তথ্যের প্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন, তেমনি অপতথ্যের হাত থেকে জনগণকে রক্ষা করতে নির্দিষ্ট রেগুলেশন এবং দায়িত্বশীলতার সীমানা নির্ধারণ করা জরুরি। ‎তিনি বলেন, সাইবার জগৎ, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো গণমাধ্যম জগতে আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে যুগোপযোগী আইন-কানুন ও কাঠামো তৈরি করা হয়নি।

এক্ষেত্রে মন্ত্রণালয়কে আধুনিক করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীও এই ডিজিটাল পরিবর্তনের বিষয়ে পূর্ণ অবগত আছেন। খুব দ্রুতই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সময়ের সঙ্গে সংগতিপূর্ণ এবং যুগোপযোগী পরিবর্তন আনা হবে।


এ সময় সাঁথিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক মীর নাজমুল বারী নাহীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর আলোকচিত্রি খালেদ হোসেন পরাগ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য মাসুদুল হক মাসুদসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সানা/ডিসি/আপ্র/৪/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
০৪ অক্টোবর ২০২৬

বিরোধপূর্ণ জমির ঘরে অগ্নিদগ্ধ হয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি তালাবদ্ধ জরাজীর্ণ ঘরে অ...

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ
০৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় গুজব-উসকানিদাতাদের ছাড় নয়: এসপি মাসুদ

আসন্ন শারদীয় দুর্গাপূজায় গুজব ও উসকানির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপা...

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার
০৪ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ চারজনকে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে