গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

মেনু

ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ যাত্রী

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

প্রকাশিত: ১৬:২২ পিএম, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১৬ এএম ২০২৬
ময়মনসিংহে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭ যাত্রী
ছবি

শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা -ছবি সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ সাত যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর আকুয়া বাইপাস এলাকার বাংলাদেশ ব্যাংকের সামনে পূর্ব গন্ড্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। 
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শিবিরুল ইসলাম সাতজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত সবাই অটোরিকশার যাত্রী। তাঁদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। সঙ্গে থাকা মুঠোফোনসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিহতদের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

ফায়ার সার্ভিসের ময়মনসিংহ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ জুলহাস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সেখানে জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে ময়মনসিংহ বাইপাসগামী অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন বাসটি সরিয়ে অটোরিকশার ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করেন। পরে সেগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী বাসটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে পুলিশ বাসটি আটক করে রেকারের সাহায্যে সরিয়ে নেয়। তবে চালক ও তাঁর সহকারীকে তখনও পাওয়া যায়নি। তাঁদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী মামুন হোসেন জানান, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় তিনি বিকট শব্দ শুনে ঘটনাস্থলে আসেন। সেখানে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশাটি দেখতে পান। স্থানীয় লোকজন বাসটি ঠেলে সরিয়ে অটোরিকশাটি বের করেন। পরে অটোরিকশার ভেতর থেকে মরদেহগুলো বের করে আনা হয়।
সানা/আপ্র/২/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও গৃহবধূর লাশ উদ্ধার
০২ অক্টোবর ২০২৬

বাগেরহাটে সাবেক ইউপি সদস্য ও গৃহবধূর লাশ উদ্ধার

বাগেরহাটের দুই উপজেলা থেকে সাবেক এক ইউপি সদস্য ও এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ অক...

গভীর সাগর থেকে ট্রলারসহ ৭৬ জন উদ্ধার, আটক ১১
০২ অক্টোবর ২০২৬

গভীর সাগর থেকে ট্রলারসহ ৭৬ জন উদ্ধার, আটক ১১

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে ট্রলারসহ ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।...

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ
০২ অক্টোবর ২০২৬

আবাদি জমি বর্গা নিয়ে পুকুর খননের অভিযোগ

মোজাম্মেল হক নয়ন, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় আবাদি জমি বর্গা নিয়ে সেখানে পুকুর খনন ও বালু উত্তোলনের অভ...

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু
০২ অক্টোবর ২০২৬

মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর তিনজনের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ পাঁচ ছাত্রীর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে