গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

অপরাধ না করতে শিক্ষার্থীদের প্রতিজ্ঞা ‘কথা দিলাম মা’

জেলা প্রতিনিধি, কুমিল্লা

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রকাশিত: ১৫:৪৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩১ এএম ২০২৬
অপরাধ না করতে শিক্ষার্থীদের প্রতিজ্ঞা ‘কথা দিলাম মা’
ছবি

ছবি সংগৃহীত

কুমিল্লার লালমাইতে মায়ের হাতে হাত রেখে মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ নিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে ‘কথা দিলাম মা’ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ।

মিশন স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সাংবাদিক প্রদীপ মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন প্রমুখ।

ব্যতিক্রমী এ অনুষ্ঠানে চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা তাদের মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল বলেন, সংগঠনটি দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে, গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছেন। আয়োজন ছিল সংগঠনটির ১ হাজার ৯৫৩ তম সচেতনতামূলক কর্মসূচি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাইফুল, আশিক ও ইফতি।

এসি/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘আমার বাবা ভালো বাবা’
২৯ সেপ্টেম্বর ২০২৬

‘আমার বাবা ভালো বাবা’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’ বলতে বলতে কেঁদে ফেলছে বরিশালের উজিরপুরে...

ব্লিচিং পাউডার-পামওয়েল দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ, লাখ টাকা জরিমানা
২৯ সেপ্টেম্বর ২০২৬

ব্লিচিং পাউডার-পামওয়েল দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ, লাখ টাকা জরিমানা

পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও তা তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্...

সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের আগমন
২৯ সেপ্টেম্বর ২০২৬

সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের আগমন

গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। সম্প্রতি একটি শাবকের জন্ম হয়...

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে বাপ্পি (৩২) ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে