মোজাম্মেল হক নয়ন: ‘মাদকমুক্ত সমাজ চাই, সুস্থ প্রজন্ম ফিরে পাই’ স্লোগানকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে মাদকবিরোধী প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বিলকিস ইসলাম খেলার উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‘মাদক ছাড়ো, জীবন গড়’ শপথ নিয়ে আয়োজিত এ চ্যাম্পিয়নশিপে বালিকা বিভাগে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে।
অন্যদিকে বালক বিভাগে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হয়েছে।
খেলা শেষে পুরস্কার বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল প্রামাণিক, সাধারণ সম্পাদক ইবনে জোবায়ের রুবেল ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সভাপতি আবু হাসান শেখ।
‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ স্লোগানে বিজয়ী ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম।
সানা/আপ্র/১৬/৯/২০২৬