গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ০৯:৩১ পিএম, ১৯ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:৩৩ এএম ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০
ছবি

ছবি সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্য ও মাদরাসার শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ, মাদরাসা শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুসের ব্রাহ্মণবাড়িয়া সফর উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডিআইজি অনুষ্ঠানস্থল ত্যাগ করার পরও সেখানে মাইকে উচ্চস্বরে গান বাজানো চলতে থাকে।

পুলিশ লাইন্সের পাশেই অবস্থিত দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার শিক্ষার্থীদের বুধবার পরীক্ষা থাকায় উচ্চস্বরে গান বাজানোর কারণে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে শব্দ কমানোর অনুরোধ জানান।

এ সময় বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ঢিল ছোড়েন বলে জানা গেছে। পরে ত্রিমুখী ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশ সদস্য ও মাদরাসা শিক্ষার্থীসহ অন্তত ৩০ জন আহত হন।

দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, পরীক্ষার আগের রাতে উচ্চস্বরে গান বাজানোর কারণে তাদের পড়াশোনায় সমস্যা হচ্ছিল। তারা শান্তিপূর্ণভাবে শব্দ কমানোর অনুরোধ জানাতে পুলিশ লাইন্সে গিয়েছিলেন। তবে পুলিশ তাদের ওপর চড়াও হয়ে লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন তারা।

শিক্ষার্থীরা এ ঘটনার সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পাশাপাশি ঘটনার বিচার না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ বিষয়ে বক্তব্য জানতে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এসি/আপ্র/১৯/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ
১১ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে অপরাধ ও মাদক দমনে জিরো টলারেন্সের নির্দেশ

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর ২০২...

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ
১১ অক্টোবর ২০২৬

ইবিতে পর্যটন খাতের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ

আকিব হাসান, ইবি প্রতিনিধি: পর্যটন খাতের আধুনিকায়ন, সেবার মান উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট...

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১
১১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার...

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী
১১ অক্টোবর ২০২৬

শ্রীপুরে ভিমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে স্বপন দাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে