গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

কক্সবাজারের হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

জেলা প্রতিনিধি, কক্সবাজার

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:০৮ এএম ২০২৬
কক্সবাজারের হোটেল কক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি

নিহত আতাউল কবিরের বয়স ৪৪ বছর

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে শহরের বাস টার্মিনালসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আতাউল কবিরের লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

নিহত আতাউল কবিরের বয়স ৪৪ বছর। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাজবাড়ী এলাকার উরুবুনিয়া গ্রামে। তিনি আবদুল খালেক মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে আতাউল কবির ওই হোটেলে গিয়ে ৪০১ নম্বর কক্ষে ওঠেন। হোটেলের নথি অনুযায়ী, শুক্রবার বেলা ১১টার দিকে তাঁর কক্ষ ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্মীদের সন্দেহ হয়।

কয়েক দফা দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সদর থানায় জানায়। পরে শুক্রবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। সেখানে আতাউল কবিরকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আতাউল কবিরের জাতীয় পরিচয়পত্র, পুলিশ পরিচয়পত্র, চিকিৎসাসংক্রান্ত কাগজপত্রসহ প্রয়োজনীয় নথি ও ব্যক্তিগত মালামাল উদ্ধার করা হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আবছার বলেন, আতাউল কবির ওই ফাঁড়িতে কর্মরত ছিলেন। তাঁরা জানতে পেরেছেন, তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন।

তবে আতাউল কবিরের মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সানা/আপ্র/১৫/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব শিক্ষক দিবসে শুচি পাঠচক্র ও পাঠাগারে আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে শুচি পাঠচক্র ও পাঠাগারে আলোচনা সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগে শিক্ষক সম...

চট্টগ্রামে এলপিজি নিয়ে চরম ভোগান্তি, ৮০০ টাকা বেশি দামে বিক্রি
০৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রামে এলপিজি নিয়ে চরম ভোগান্তি, ৮০০ টাকা বেশি দামে বিক্রি

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: দেশে এলপিজির আমদানি উল্লেখযোগ্য হারে বাড়লেও চট্টগ্রামের বাজারে গত এক সপ্ত...

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি
০৫ অক্টোবর ২০২৬

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে নীলফামারীর ছয়...

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে