গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:২০ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:১১ এএম ২০২৬
ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’
ছবি

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘মাস্টার’। সিনেমাটির পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিত সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘সুদূর তাসকানি থেকে কী দারুণ একটি খবর এলো কিছুক্ষণ আগে! লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের সেরা চলচ্চিত্রের পুরস্কারটি আমরা জিতে নিয়েছি! এই অর্জন ‘মাস্টার’ সিনেমার সর্বজনীনতা এবং প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।’ 

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে লড়তে হয়েছে ‘মাস্টার’ কে। জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরিচালক বলেন, ‘এতগুলো দুর্দান্ত কাজের মাঝে আমার টিমের সকলের কঠোর পরিশ্রমকে মূল্যায়ন করার জন্য বিচারকমণ্ডলীর কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। 

 

আমার পুরো কলাকুশলী টিমের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা সত্যিই অসাধারণ ছিল আপনাদের ডেডিকেশন!’ এবারের উৎসবে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো। 

সিনেমাটির প্রশংসা করে জুরি বোর্ডের অফিশিয়াল বক্তব্যে বলা হয়েছে, গল্পটা দেখতে সাধারণ মনে হলেও, বর্তমান বিশ্বে গণতন্ত্র যেভাবে নানা সংকটের মুখে পড়েছে সিনেমাটি তা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। 

এই গল্পে আমরা এমন একজন আদর্শবান শিক্ষককে দেখি, যিনি সবসময় সৎ পথে চলতে চান এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চান। তার সততা ও আদর্শ হয়তো পুরো সমাজকে বদলে দিতে পারত, কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়ার রাজনৈতিক ব্যবস্থার জটিল মারপ্যাঁচে শেষ পর্যন্ত তাঁকে দুর্নীতির কাছে হার মানতে হয়।


উল্লেখ্য, এবারের উৎসবে জুরি বোর্ডের দায়িত্বে ছিলেন অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ফ্রাঙ্কা স্কুয়ার্সিয়াপিনো, লিথুয়ানিয়ান পরিচালক ও প্রযোজক শারুনাস বার্তাস এবং ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার মিকেলে রিওনদিনো। 

চলতি আসরে বিশ্ব চলচ্চিত্রের দুই প্রখ্যাত ব্যক্তিত্ব নান্নি মোরেত্তি এবং জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। 

এ ছাড়া পরিচালক নিকোলাস উইন্ডিং রেফন তার নতুন সিনেমার জন্য ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ পেয়েছেন। ‘মাস্টার’-এ অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না, আমিনুর রহমান মুকুল, মাহমুদ আলম প্রমুখ।

ডিসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড
০৫ অক্টোবর ২০২৬

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার প...

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
০৫ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’
০৫ অক্টোবর ২০২৬

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’

দীর্ঘ ৪০ বছরের সংসার। কৈশোরে প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আংটিবদল, ১৮ বছর বয়সে বিয়ে। এরপর স্বামী বলিউড অ...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও
০৫ অক্টোবর ২০২৬

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে বদলেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে