গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি

জেলা প্রতিনিধি, নীলফামারী

জেলা প্রতিনিধি, নীলফামারী

প্রকাশিত: ১৩:৩৩ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১৫ এএম ২০২৬
নীলফামারীতে ৮৯০ পূজামণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি

ছবি সংগৃহীত

দুয়ারে কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে নীলফামারীর ছয় উপজেলায় ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পী, পূজা উদযাপন কমিটির সদস্য ও আয়োজকেরা। কোথাও প্রতিমায় শেষবারের মতো মাটির প্রলেপ দেওয়া হচ্ছে, কোথাও চলছে রং-তুলির আঁচড়। কোনো কোনো মণ্ডপে চলছে সাজসজ্জা ও আলোকসজ্জার প্রস্তুতি। সব মিলিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নীলফামারীর ছয় উপজেলায় ৮৯০টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে।

জেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। বাঁশ, খড় ও মাটি দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর এখন চলছে রং ও সাজসজ্জার কাজ। পূজা ঘনিয়ে আসায় দিন-রাত পরিশ্রম করছেন মৃৎশিল্পীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করতে অনেকেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করছেন।

পূজার দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আয়োজকদের ব্যস্ততা। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজানো, আলোকসজ্জা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য আনুষঙ্গিক প্রস্তুতিও চলছে সমানতালে।

নীলফামারী সদর উপজেলার প্রতিমাশিল্পী সুবাশ মালি বলেন, এ বছর তিনি ছয়টি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ হাতে নিয়েছেন। দিন-রাত কাজ করছেন। পূজার আগেই সব প্রতিমার কাজ শেষ করতে হবে। তবে বিভিন্ন উপকরণের দাম বেড়ে যাওয়ায় প্রতিমা তৈরির খরচও বেড়েছে। আগের মতো লাভ হচ্ছে না।

আরেক প্রতিমাশিল্পী রুহিত পাল বলেন, মায়ের প্রতিমা তৈরির কাজ করতে ভালো লাগে। মায়ের রূপ অন্তরে ধারণ করে কাজ করেন তিনি। ভোর থেকে মাঝরাত পর্যন্ত কাজ করেও ক্লান্তি আসে না।

ডোমার উপজেলার প্রতিমাশিল্পী কালিপদ পাল প্রায় ২০ বছর ধরে প্রতিমা তৈরির কাজ করছেন। তিনি বলেন, রং, খড়, বাঁশ, মাটি, লোহাসহ প্রতিমা তৈরির প্রায় সব উপকরণের দাম আগের তুলনায় বেড়েছে। এতে এখন আর আগের মতো পোষায় না। তারপরও এটি তাঁদের বংশগত ও জাতিগত কাজ। তাই কাজটি করে যাচ্ছেন।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম স্বাধীন ঘোষ বাদল বলেন, পূজা উদযাপন কমিটি ও স্থানীয়দের সহযোগিতায় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। মণ্ডপগুলোতে ধর্মীয় রীতিনীতির বাইরে যাতে কোনো ধরনের গান-বাজনা বা নৃত্য পরিবেশিত না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এবারও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় অনেকেই ব্যক্তিগতভাবে অনুদান দেওয়ার আশ্বাস দিয়েছেন।

নীলফামারী জেলা পুলিশ সুপার গোলাম সবুর বলেন, জেলার ৮৯০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে সব উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে ইতোমধ্যে আলোচনা সভা করা হয়েছে। পূজাকে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে