গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শাহতাজের
ছবি

ছবি সংগৃহীত

‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেম। চার বছরের সংসার শেষে বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে। রোববার রাতে নিজেদের ফেইসবুক পেইজে বিচ্ছেদের বার্তা দিয়েছেন তারা।


বার্তায় তারা বলেছেন, হুট করে নয়, বরং অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে দীর্ঘ আলোচনা এবং উভয় পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্ত পৌঁছেছেন। যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, "আমি ও শাহতাজ পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। 

তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়া দুজনের জন্যই ভালো হবে।" জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখার সময়ে নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে ভক্ত, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। ২০২২ সালে বিয়ে করেন এই জুটি। ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে প্রীতম ও শাহতাজের পরিচয় হয়। সেখান থেকে পরিচয় রূপ নেয় প্রেমে।


২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা দম্পতি। প্রীতম হাসান একাধারে গায়ক, অভিনেতা। প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছোট ছেলে তিনি। গেল কয়েক বছরে ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’, ‘দুষ্টু কোকিল’, ‘চাঁদ মামা’র মতো দর্শকপ্রিয় গানের পাশাপাশি নাটক ও ওটিটিতে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। 

পাশাপাশি কোক স্টুডিও বাংলার গানেও দেখা গেছে তাকে। অন্যদিকে, ধ্রুব গুহর ‘শুধু তোমার জন্য’ মিউজিক ভিডিওতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করে পরিচিতি পান শাহতাজ মুনিরা। এরপর বিভিন্ন নাটকে অভিনয় করেছেন তিনি।

ডিসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড
০৫ অক্টোবর ২০২৬

ভাঙল ‘অ্যাভাটার’-এর রেকর্ড

সিনেমা মুক্তির সাত বছর পরও যেন কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে ফেরার প...

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’
০৫ অক্টোবর ২০২৬

ইতালির লুক্কা উৎসবে সেরা চলচ্চিত্র ‘মাস্টার’

ইতালির মর্যাদাপূর্ণ লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে বাংলাদেশের...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’
০৫ অক্টোবর ২০২৬

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’

দীর্ঘ ৪০ বছরের সংসার। কৈশোরে প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আংটিবদল, ১৮ বছর বয়সে বিয়ে। এরপর স্বামী বলিউড অ...

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও
০৫ অক্টোবর ২০২৬

বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিয়ে যা বললেন কিরণ রাও

সময় বদলের সঙ্গে বদলেছে মানুষের প্রেম, সম্পর্ক ও অনুভূতি প্রকাশের ধরন। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে