গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৬ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৫ এএম ২০২৬
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
ছবি

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী -ছবি সংগৃহীত

রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত।

তিন দিনের রিমান্ড শেষে সোমবার (৫ অক্টোবর) তাঁকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এ তথ্য জানান।

গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। পরদিন ১ অক্টোবর তাঁকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

রিমান্ড শেষে সোমবার তাঁকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন।

অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন করে শুনানি করেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় গোলাম মহিউদ্দিন চৌধুরীর জামিন মঞ্জুর করেন।

নিউ গিনি প্রপার্টিজে হামলা: গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ১৫০ থেকে ২০০ জনকে।

মামলার পটভূমিতে জানা যায়, নিউ গিনি আবাসন প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিও পার হয়ে আরো কিছুটা সামনে এগোলেই প্রকল্পটির সীমানা শেষ। সেই সীমানা লাগোয়া ৩৫ কাঠা জমিতে একটি আবাসন প্রকল্প করার কথা রয়েছে, যদিও সেখানে এখনো কাজ শুরু হয়নি।

নিউ গিনি প্রকল্পের একাধিক কর্মকর্তা ও তদন্তসংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ভাষ্য, ওই আবাসন প্রকল্পে যাতায়াতের পথ নিয়েই মূলত বিরোধের সূত্রপাত। পরে তা ধীরে ধীরে বড় আকার ধারণ করে।

তাঁদের ভাষ্য অনুযায়ী, ৩৫ কাঠা জমিতে মামলার চার নম্বর আসামি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজন মিলে আবাসন প্রকল্প করতে চাইছেন। তবে ওই জমির চারপাশে যাতায়াতের মতো কোনো সড়ক নেই। নিউ গিনি আবাসন প্রকল্পের এক নম্বর ফটক দিয়ে যাওয়া সড়কটিই সেখানে যাওয়ার একমাত্র পথ।

ঘটনার পরদিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও জমি নিয়ে বিরোধের বিষয়টি উল্লেখ করেছিলেন।

তিনি বলেছিলেন, ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় প্রায় ৩৫ কাঠা একটি বিতর্কিত জমি নিয়ে নিউ গিনি প্রপার্টিজ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠান এবং একজন অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার মধ্যে মালিকানা-সংক্রান্ত বিরোধ চলছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য ছিল, ওই বিরোধপূর্ণ জমিতে রাতের আঁধারে এক পক্ষ দখল করতে গেলে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের একটি টিনশেড স্টুডিও ভাঙচুরের শিকার হয়।

সানা/কেএমএএ/আপ্র/৫/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

১৬ কোটি টাকার সোনা উদ্ধার, দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে
০৫ অক্টোবর ২০২৬

১৬ কোটি টাকার সোনা উদ্ধার, দুই বিমানকর্মী পাঁচ দিনের রিমান্ডে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থ...

মরিয়মের আত্মহত্যার প্ররোচনা মামলায় রিমান্ড শেষে কারাগারে মামা ওবায়দুর
০৫ অক্টোবর ২০২৬

মরিয়মের আত্মহত্যার প্ররোচনা মামলায় রিমান্ড শেষে কারাগারে মামা ওবায়দুর

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচ...

জাতীয় স্টেডিয়ামের ফুটপাতে যুবকের লাশ
০৪ অক্টোবর ২০২৬

জাতীয় স্টেডিয়ামের ফুটপাতে যুবকের লাশ

ঢাকায় জাতীয় স্টেডিয়াম সংলগ্ন ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ৩৫ ব...

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মীসহ আটক দুই
০২ অক্টোবর ২০২৬

শাহজালালে দুই কোটি টাকার সোনাসহ বিমানকর্মীসহ আটক দুই

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের সোনাসহ বিমান বাংলাদেশ এয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে