গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

চট্টগ্রামে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:০৯ পিএম, ২৪ মে ২০২৬ | আপডেট: ০৪:০৫ এএম ২০২৬
চট্টগ্রামে চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার শাকপুরা মিলিটারি পুল সংলগ্ন বিসমিল্লাহ ফেব্রিকস নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, ভোরের দিকে কারখানার টিনের চাল কেটে এক ব্যক্তি ভেতরে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে কারখানার লোকজন তাকে আটক করে মারধর করে।

পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সানা/কেএমএএ/আপ্র/২৪/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

কাফরুলে ইউসুফ হত্যাকাণ্ডে চার আসামির আদালতে জবানবন্দি
২৮ জুলাই ২০২৬

কাফরুলে ইউসুফ হত্যাকাণ্ডে চার আসামির আদালতে জবানবন্দি

রাজধানীর কাফরুল এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী পারভেজ হত্যা মামলায় গ্রেফতার সাত আসামির মধ্যে চারজন আদা...

চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ব্যারিকেড দিয়ে উদ্ধার
২৭ জুলাই ২০২৬

চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ব্যারিকেড দিয়ে উদ্ধার

সাভারে চলন্ত বাসে এক নারী যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাসচালক, তার সহকারী এবং চালকের এক পরিচিত ব্য...

শাহজালালে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার
২৫ জুলাই ২০২৬

শাহজালালে ১১.৮ কেজি গাঁজাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

থাইল্যান্ড থেকে আনা ১১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ...

পূর্বশত্রুতার জেরে সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা
২২ জুলাই ২০২৬

পূর্বশত্রুতার জেরে সবুজবাগে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর সবুজবাগে পূর্বশত্রুতার জেরে ইব্রাহিম পলাশ (৩৬) নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই