গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাওরের প্রত্যন্ত স্কুলে পাঠদান করে প্রশংসায় ববি হাজ্জাজ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০২:১৫ এএম ২০২৬
হাওরের প্রত্যন্ত স্কুলে পাঠদান করে প্রশংসায় ববি হাজ্জাজ
ছবি

ছবি সংগৃহীত

হাওরাঞ্চলের শিক্ষার বাস্তব চিত্র জানতে সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরিদর্শনের সময় তিনি নিজেই শ্রেণিকক্ষে পাঠদান করেন, শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করেন এবং শিক্ষার মানোন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

প্রথমে তিনি সুনামগঞ্জ পৌর শহরের পিটিআই স্কুল পরিদর্শন করেন। পরে তাহিরপুর উপজেলায় গিয়ে স্পিডবোটে করে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহাগঞ্জ, সোলেমানপুর ও পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর শ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

বিদ্যালয় পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষা বিষয়ে ক্লাস নেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়া ও লেখার দক্ষতা যাচাই করেন এবং তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের সময় শিক্ষকদের পাঠদানে কিছু ত্রুটি-বিচ্যুতি দেখতে পেয়ে প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এক মাসের মধ্যে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত অগ্রগতি না হলে সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেন।

ঢাকা থেকে গিয়ে দুর্গম হাওরাঞ্চলের বিদ্যালয়ে সরাসরি পাঠদান করায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক, সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য খলিল রহমান বলেন, হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নে দীর্ঘদিন তেমন উদ্যোগ দেখা যায়নি। প্রতিমন্ত্রী সরেজমিনে বিদ্যালয়গুলোর সমস্যা পর্যবেক্ষণ করেছেন, যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

শাহাগঞ্জ গ্রামের বাসিন্দা আলীনূর বলেন, একজন প্রতিমন্ত্রী তাদের গ্রামের বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের ক্লাস নিয়েছেন—এটি স্থানীয় মানুষের জন্য আনন্দের এবং অনুপ্রেরণার বিষয়।

এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ
১২ সেপ্টেম্বর ২০২৬

বাংলা-ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে সামঞ্জস্য আনা হবে: ববি হাজ্জাজ

দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে প্রয়োজনীয় সামঞ্জস...

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন
১২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর ১৫ অনুশাসন বাস্তবায়নে মাঠে শিক্ষা প্রশাসন

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে মানসম্মত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনে রাজনীতিমুক্ত পরিবেশ...

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি
১১ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষক মূল্যায়ন নিয়ে ডাকসু-প্রশাসন মুখোমুখি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের মান ও পেশাদারত্ব শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মূল্যায়ন শুর...

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী
১০ সেপ্টেম্বর ২০২৬

খাতা পুনর্নিরীক্ষণে যশোর বোর্ডে পাস ৩৮০ পরীক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের পর যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে