গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এআই-নির্ভর ভিডিওতে আয়ের সুযোগ কমাচ্ছে ইউটিউব

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:০০ পিএম, ২৮ জুলাই ২০২৬ | আপডেট: ০৪:৫৬ এএম ২০২৬
এআই-নির্ভর ভিডিওতে আয়ের সুযোগ কমাচ্ছে ইউটিউব
ছবি

ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও বিভ্রান্তিকর ভিডিওর বিস্তার ঠেকাতে নীতিমালায় বড় পরিবর্তন আনছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ধরনের এআই-নির্ভর ভিডিও আর ইউটিউব পার্টনার প্রোগ্রামের (ওয়াইপিপি) মাধ্যমে আয় করার সুযোগ পাবে না।

ইউটিউব জানিয়েছে, প্ল্যাটফর্মে নিম্নমানের, পুনরাবৃত্তিমূলক ও বিভ্রান্তিকর কনটেন্টের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য হলো প্রকৃত, মৌলিক ও মানসম্মত কনটেন্ট নির্মাতাদের উৎসাহিত করা এবং দর্শকদের জন্য নির্ভরযোগ্য কনটেন্ট নিশ্চিত করা।

নতুন নীতিমালা অনুযায়ী তিন ধরনের এআই-নির্ভর ভিডিওকে ‘অপ্রামাণ্য’ কনটেন্ট হিসেবে বিবেচনা করা হবে। এগুলো হলো—একই ছাঁচে বারবার তৈরি বা পুনরাবৃত্তিমূলক ভিডিও, দর্শকের আবেগ বা মনস্তত্ত্বকে বিভ্রান্ত বা প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি কনটেন্ট এবং স্বাস্থ্য, চিকিৎসা, অর্থনীতি বা আইনি পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে মানবসদৃশ এআই চরিত্র ব্যবহার করে তৈরি ভিডিও।

ইউটিউবের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এআই টুল ব্যবহার করে খুব অল্প সময়ে বিপুল পরিমাণ নিম্নমানের ভিডিও তৈরি হচ্ছে। এতে ব্যবহারকারীদের দেখার অভিজ্ঞতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বিজ্ঞাপনদাতাদের আস্থাও কমছে। তাই সংবাদভিত্তিক, সৃজনশীল ও মৌলিক কনটেন্টকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এআই প্রযুক্তির ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। প্ল্যাটফর্মের নীতিমালা মেনে সৃজনশীল ও তথ্যমূলক কাজে এআই ব্যবহার করলে সেই ভিডিও থেকে আগের মতোই আয় করা যাবে।

নতুন এ নীতিমালার ফলে এআই ব্যবহারকারী কনটেন্ট নির্মাতাদের ভিডিও তৈরিতে আরো সতর্ক হতে হবে। যান্ত্রিক ও পুনরাবৃত্তিমূলক কনটেন্টের পরিবর্তে মৌলিকতা, তথ্যের নির্ভুলতা এবং মানসম্মত উপস্থাপনার ওপর গুরুত্ব দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।


এসি/আপ্র/২৮/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই