গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৮ মে ২০২৬

মেনু

রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৪ পিএম, ১৭ মে ২০২৬ | আপডেট: ১১:০৪ এএম ২০২৬
রাজধানীর মুগদায় মাথাবিহীন লাশের ৭ টুকরা উদ্ধার
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে মাথাবিহীন অজ্ঞাত এক ব্যক্তির লাশের সাত টুকরা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু রায়হান বলেন, রোববার (১৭ মে) বিকেলে মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে মরদেহের সাতটি খণ্ডিত অংশ পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। টুকরাগুলো অর্ধগলিত, তবে মরদেহের মাথা পাওয়া যায়নি।

পুলিশ জানায়, স্থানীয় লোকজন দুর্গন্ধ থেকে বিষয়টি টের পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। এসআই আবু রায়হান বলেন, ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই ব্যক্তিকে হত্যা করে হাত-পাসহ শরীর সাত টুকরা করে সেখানে ফেলে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডিত অংশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৫/২০২৬

সংশ্লিষ্ট খবর

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক
১৮ মে ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

সাতক্ষীরার সদর উপজেলার সীমান্তবর্তী লক্ষ্মীদারি গ্রামে পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা এ...

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
১৭ মে ২০২৬

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ দি...

নিউ জেএমবি সদস্য চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেফতার
১৬ মে ২০২৬

নিউ জেএমবি সদস্য চাকরিচ্যুত সেনাসদস্য গ্রেফতার

নিষিদ্ধঘোষিত সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে রাহেদ হোসেন মাহেদ...

বসুন্ধরার দোকান থেকে ৫ বছরে ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতে সেলসম্যান গ্রেফতার
১৪ মে ২০২৬

বসুন্ধরার দোকান থেকে ৫ বছরে ৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাতে সেলসম্যান গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের একটি স্বর্ণালঙ্কারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে দীর্ঘ সময় ধরে বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই