গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

মেনু

উজিরপুরের কথ্যভাষা ও প্রবাদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮ পিএম, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ১৫:৫০ এএম ২০২৬
উজিরপুরের কথ্যভাষা ও প্রবাদ
ছবি

আজকের প্রত্যাশা

বাংলা ভাষার অনেক প্রবাদ-প্রবচন সংগ্রহ না থাকায় হারিয়ে যাচ্ছে। প্রবাদ প্রবচন একটি জনপদের মানুষের আচার-আচরণ ও সামাজিক কৃষ্টি-কালচারকে তুলে ধরে।

বাংলা ভাষায় একটি বহুল প্রচলিত প্রবাদ আছে ‘কষ্ট না করলে কেষ্ট মেলে না’ বা ‘কষ্ট ছাড়া কেষ্ট মেলে না’। ইংরেজিতে বলে No gains, No pains।

মানে কষ্ট না করলে প্রার্থিত ফল পাওয়া যায় না। এই প্রবাদ-প্রবচনটি বরিশাল অঞ্চলের নয়। এটির প্রথম প্রকাশ জানা যায় ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীদের বাংলাভাষীদের লেখা থেকে। হিন্দুদের কেষ্ট দেবতাকে পেতে হলে অনেক ধ্যান-সাধনা করতে হয়। তপস্যা করতে হয়। অনেক সময় বছরের পর বছরও সাধনা করে থাকেন অনেকে।  এ একই প্রবাদের বরিশালি ভার্সন বা বরিশাল থেকে সংগ্রহ করা হয়েছেনিম্নরূপভাবে-

‘ওল না ভিজাইলে 
ঝোল খাওয়া যায় যায় না।’
(বরিশালের উজিরপুরের হস্তিশুণ্ড গ্রাম থেকে সংগ্রহ)। এখানে ঝোল বুঝাতে মাছ রান্না করার পরে ঝোলের কথা বলা হয়েছে। পুকুর নদী বা খাল বিলে জাল দিয়ে মাছ ধরতে গেলে পরিশ্রম করতে হয়। শরীর না ভিজিয়ে মাছ ধরা সম্ভব নয়। প্রতীকী অর্থে পরিশ্রমকে অণ্ডকোষ বা ওল ভিজানোর কথা বলা হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা থেকে সংগৃহীত এই একই প্রবাদ'
‘ভিজাও ওল
খাও ঝোল।’
এ প্রচলিত প্রবাদ বাক্যের মূল অর্থ একই। পুকুরে বা খাল নদীতে মাছ ধরতে গেলে পানি ছোঁব না তা হয় না। কোনো না কোনোভাবে পানিতে নামতে হয়। অনেক ক্ষেত্রে ওল (অণ্ডকোষ) পর্যন্তও ভিজাতে হয়। মানে কষ্ট করতেই হবে মাছ পেতে হলে, মাছ ধরতে হলে। তারপরে সেই মাছ রান্নার পরে তরকারি (ঝোল) খাওয়া যাবে।

সংগ্রাহক: শাহ আলম ডাকুয়ার 

আপ্র/কেএমএএ/১২.০৩.২৬

সংশ্লিষ্ট খবর

অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না
১৫ অক্টোবর ২০২৬

অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথকে বাঙালির হৃদয় থেকে মুছে ফেলা যাবে না

জাতীয় কবিতা পরিষদের ৭২তম সাহিত্যসভা

সাহিত্যে নোবেলটা কি মানুষই পেল!
০৯ অক্টোবর ২০২৬

সাহিত্যে নোবেলটা কি মানুষই পেল!

রম্যগল্প===

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে