গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

পত্রিকা বিক্রি করেই চলে নার্গিসের জীবন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:০২ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০১:২৫ এএম ২০২৬
পত্রিকা বিক্রি করেই চলে নার্গিসের জীবন
ছবি

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের কাজিপুরে দীর্ঘ ৩৫ বছর ধরে পায়ে হেঁটে সংবাদপত্র বিক্রি করছেন পঞ্চাশ-ঊর্ধ্ব নার্গিস খাতুন। এক সময় সামাজিক প্রতিকূলতা আর পারিবারিক অবহেলার শিকার এই নারী আজ স্বনির্ভরতার এক অনন্য প্রতীক। প্রতিকূল জীবনকে জয় করে হকার হিসেবে পত্রিকা বিক্রি করেই তিনি নিজের থাকার আবাসন গড়েছেন, সচল রাখছেন সংসারের চাকা।

কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের আব্বাস আলীর মেয়ে নার্গিসের জীবনসংগ্রাম শুরু হয় নব্বইয়ের দশকের শুরুতে। কিশোরী বয়সে বিয়ে হলেও সতীনের সংসারে বনিবনা না হওয়ায় ১৯৯০ সালে বিচ্ছেদ ঘটে। কোলে শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নিতে চাইলেও ভাইদের আপত্তিতে সেখানে জায়গা হয়নি তার। ঘোর সংকটে পড়া নার্গিস তখন অন্যের করুণার ওপর নির্ভর না করে বেছে নেন সংবাদপত্র বিক্রির মতো চ্যালেঞ্জিং পেশা। শুরুতে প্রতিকূলতা থাকলেও হার মানেননি তিনি। বর্তমানে প্রতিদিন দেড় থেকে দুইশ কপি পত্রিকা বিক্রি করেন। সকাল হলেই কাজিপুরের অলিতে-গলিতে খবরের কাগজ হাতে ঘুরে বেড়ান এই সংগ্রামী নারী। দীর্ঘদিনের এই আয়ে কোনোমতে সংসার চালানোর পাশাপাশি সঞ্চয় করা অর্থ দিয়ে গ্রামে ৫ শতক জমি কিনে নিজের মাথা গোঁজার ঠাঁই করেছেন তিনি। বর্তমানে ছেলে, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে তার পরিবার।

পত্রিকা বিক্রির আগে অন্যের বাড়িতে কাজ করা এবং কাঁথা সেলাইয়ের চেষ্টা করেছিলেন নার্গিস। তবে শ্রমের সঠিক মজুরি না পাওয়ায় তিনি স্বাধীন এই পেশায় থিতু হন। বয়স বাড়ার কারণে আগের মতো শারীরিক শক্তি না থাকলেও জীবিকার তাগিদে প্রতিদিন কয়েক মাইল পথ পাড়ি দেন তিনি। আত্মপ্রত্যয়ী এই নারী জীবনের শেষদিন পর্যন্ত এই পেশাতেই থাকতে চান।

নার্গিস খাতুন বলেন, ‘স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কারো ওপর বোঝা হতে চাইনি। মজুরি বৈষম্যের কারণে আগের কাজ ছেড়ে কাগজ বিক্রি শুরু করি। এখন বয়স হয়েছে, আগের মতো হাঁটতে কষ্ট হয়, তবু পেটের দায়ে কাজ করছি।’

নার্গিস খাতুন যখন পত্রিকা বিক্রি শুরু করেন, তখন নারী হকার হিসেবে কাজ করা সামাজিকভাবে বেশ কঠিন ছিল। নারীদের ঘরবন্দি থাকার মানসিকতার বিপরীতে গিয়ে তিনি প্রমাণ করেছেন যে ধৈর্য এবং পরিশ্রম থাকলে একজন নারীও আত্মনির্ভরশীল হতে পারেন। কাজিপুর এলাকার মানুষের কাছে তিনি এখন পরিশ্রমী ও সংগ্রামী মানুষের এক অনুপ্রেরণার নাম।

কেএমএএ/আপ্র/২৯.০৭.২০২৬

সংশ্লিষ্ট খবর

কন্যাশিশুর বেড়ে ওঠার পথে প্রধান বাধা দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা
০৭ অক্টোবর ২০২৬

কন্যাশিশুর বেড়ে ওঠার পথে প্রধান বাধা দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা

কন্যাশিশু জন্মের পর লিঙ্গ পরিচয়ই যেন তার স্বপ্ন দেখার অধিকার হরণ করতে চায়। অথচ একজন মানুষ হিসেবে পৃথ...

শিশুর চকলেট-খেলনা আর কিশোরী-তরুণীর প্রেম-বিয়ের টোপ
০৭ অক্টোবর ২০২৬

শিশুর চকলেট-খেলনা আর কিশোরী-তরুণীর প্রেম-বিয়ের টোপ

প্রেমের নামে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ বা গণধর্ষণ, ওই দৃশ্যের ছবি তোলা বা ভিডিও করা, ওই ভিডিও ছড়...

রঙ-গন্ধহীন অদৃশ্য সিসায় ধ্বংস হচ্ছে শিশুর শৈশবসহ ভবিষ্যৎ
০৭ অক্টোবর ২০২৬

রঙ-গন্ধহীন অদৃশ্য সিসায় ধ্বংস হচ্ছে শিশুর শৈশবসহ ভবিষ্যৎ

একটি শিশু উঠানে খেলছে। কখনো মাটিতে বসছে, কখনো খেলনা হাতে নিচ্ছে আবার কখনো ওই হাতই মুখে দিচ্ছে। পাশেই...

যুদ্ধের হুমকি মোকাবিলায় অস্ত্রচালনা শিখছেন ইরানের নারীরা
০৭ অক্টোবর ২০২৬

যুদ্ধের হুমকি মোকাবিলায় অস্ত্রচালনা শিখছেন ইরানের নারীরা

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা ও যুদ্ধের হুমকি মোকাবিলায় নারীদের অস্ত্রচালনা এবং শহরের ভেতরে সরাসরি য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে