গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

খালে ইয়াবা ফেলেও রক্ষা পেলেন না দুই মাদক কারবারি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৭ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:১৯ এএম ২০২৬
খালে ইয়াবা ফেলেও রক্ষা পেলেন না দুই মাদক কারবারি
ছবি

ছবি প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশের হাত থেকে বাঁচতে খালের পানিতে ইয়াবার প্যাকেট ফেলে দিয়েও শেষ রক্ষা হয়নি দুই মাদক কারবারির। পুলিশের এক কর্মকর্তা খালে ঝাঁপ দিয়ে উদ্ধার করেছেন পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার খাঁ-পুকুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন আফান ইসলাম হেলাল (৩৫) ও সালমান শাহ (২৩)। আফানের স্থায়ী ঠিকানা বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল রায়েন্দা গ্রামে হলেও বর্তমানে তিনি ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামে বসবাস করেন। সালমানও একই উপজেলার দেওগ্রাম এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় খাঁ-পুকুর ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামিয়ে তল্লাশি শুরু করে।

তল্লাশির একপর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি তাদের কাছে থাকা ইয়াবার প্যাকেট পাশের খালের পানিতে ছুড়ে ফেলেন। তারা ধারণা করেছিলেন, পানির স্রোতে আলামত হারিয়ে যাবে।

ঘটনাটি বুঝতে পেরে ঘোড়াঘাট থানার এসআই ওয়াজিদ দ্রুত খালে নেমে পড়েন। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তিনি পানির নিচ থেকে পলিথিনে মোড়ানো ৩৩ পিস ইয়াবা উদ্ধার করেন।

পুলিশের দাবি, পরে আটক দুই ব্যক্তি উদ্ধার হওয়া ইয়াবা নিজেদের বলে স্বীকার করেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

পাবনায় শিশু সাকিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৫ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় শিশু সাকিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুর উপজেলায় অটোভ্যানচালক শিশু সাকিব আল হাসান (১৩) হত্যা মামলার...

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি, কিছু কাজ করা: বনমন্ত্রী
১৫ সেপ্টেম্বর ২০২৬

সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি, কিছু কাজ করা: বনমন্ত্রী

রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ কিছু চুরি করা, কিছু কাজ করা’- এমন মন্তব্য...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্তেও অর্থ আত্মসাতের তথ্য

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রে ভুয়া বিল-ভাউচার, কাল্পনিক...

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশির রিমান্ড

চট্টগ্রাম মহানগরের পশ্চিম খুলশী-জালালাবাদ এলাকায় অনলাইন স্ক্যামিংয়ের অভিযোগে গ্রেফতার ৬৩ বিদেশি নাগর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই