গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫১ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ১৬:৪৮ এএম ২০২৬
ঘোড়াঘাট পৌরসভার ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি

ছবি প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থবছরের বাজেটে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সড়ক আলোকায়ন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১টায় পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ এ বাজেট ঘোষণা করেন।

ঘোষিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকা। এর বিপরীতে মোট ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা। বাজেটে রাজস্ব খাতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৯ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত
১৭ সেপ্টেম্বর ২০২৬

সাটুরিয়া সীমান্তে অটোরিকশা-পিকআপের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত

ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের সাটুরিয়ার সীমান্তবর্তী এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপের মুখোমুখ...

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা
১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজশাহীতে হঠাৎ পদ্মায় ঢেউয়ের তোড়ে টি-বাঁধসহ ডুবে গেছে ২০ নৌকা

রাজশাহীর পদ্মা নদীতে গতকাল বুধবার রাতে হঠাৎ দমকা হাওয়া ও পানির তোড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ১০ থ...

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক
১৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে পরীক্ষামূলকভাবে চালু জনস্বাস্থ্য বিভাগের পানির ট্যাংক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে নির্মিত জনস্বাস্থ্য বি...

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা
১৭ সেপ্টেম্বর ২০২৬

মায়ের দুধে হামসহ নানা রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা

বাংলাদেশে সাম্প্রতিক হাম প্রাদুর্ভাব নিয়ে পরিচালিত এক সমন্বিত গবেষণায় শিশুদের হাম আক্রান্ত হওয়ার পেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

জুয়া ও মাদক অনেক অপরাধের মূল কারণ: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধের পর শুধু গ্রেফতার, বিচার ও শাস্তি দিলেই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধ কেন সংঘটিত হচ্ছে, তার মূল কারণ খুঁজে বের করে তা মোকাবিলা করতে হবে। প্রিয় পাঠক, মন্ত্রীর কথার সঙ্গে আপনি কি একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে