গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ২৯ জুলাই ২০২৬ | আপডেট: ০৬:৩৫ এএম ২০২৬
বদরগঞ্জে লটারির নামে জুয়া বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
ছবি

ছবি প্রতিনিধি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে খোলাহাটি কুটিরশিল্প ও বাণিজ্য মেলার আড়ালে লটারির নামে চলা কথিত জুয়াখেলা বন্ধের দাবিতে পুলিশি নিরাপত্তার মধ্যে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লটারি বন্ধ করা না হলে অনশন ও প্রধান সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (২৮ জুলাই) বদরগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে জাগ্রত জনতা ও সর্বস্তরের মানুষের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, বিভিন্ন বাধা-বিপত্তি ও চাপ উপেক্ষা করেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

সমাবেশে সাংবাদিক মাহাবুব রহমান বিপ্লব, আবুজার গিফফারী মন্টু, আরজুমান বেগম, মমতাজ উদ্দিন, শিব্বির রহমান, আকিনুর রহমান, ফুলবাবু ও সাদতসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মেলার নামে লটারির এই আয়োজন বন্ধের দাবিতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাংবাদিক সমাজ এবং আন্দোলনকারী সাধারণ মানুষ পৃথকভাবে প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও লটারির টিকিট না কিনতে জনসাধারণকে সচেতন করতে মাইকিং করা হয়েছিল।

বক্তারা প্রশ্ন তুলে বলেন, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক মহলের আপত্তির পরও কীভাবে এবং কার ইন্ধনে মেলায় এখনো লটারির কার্যক্রম চালু রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

সমাবেশে বক্তারা আরো অভিযোগ করেন, মেলার নামে পরিচালিত এই লটারির কারণে এলাকার সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি লটারির প্রলোভনে অনেক সাধারণ পরিবার আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছে বলেও তারা দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ থেকে আন্দোলনকারীরা আগামী ৪৮ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেন। তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে মেলার অন্তরালে চলমান লটারির কার্যক্রম বন্ধ করা না হলে অনশন এবং প্রধান সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

সানা/কেএমএএ/আপ্র/২৯/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬

টঙ্গীতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মহানগর গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে কার্য...

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬

শ্যামনগরে কিশোরীকে ২২ দিন আটকে রাখার অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে গত ২২ দিন ধরে তার কথিত প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে